Children Communication Network ছড়া একেই বলে স্বাধীনতা

একেই বলে স্বাধীনতা

স. ম. শামসুল আলম-এর  ছড়া :::

নদীর যেমন ছুটে চলা
শিশুর যেমন কথা বলা
শাপলা যেমন হাসে
একেই বলে স্বাধীনতা—
শিশির যেমন ঘাসে।

চাঁদের যেমন আলো দেয়া
মাটি যেমন ফোটায় কেয়া
পাখির যেমন গান
একেই বলে স্বাধীনতা—
দেশের যেমন টান।

বাবার যেমন আদর থাকে
গ্রামটি যেমন কাছে ডাকে
মায়ের যেমন হাসি
একেই বলে স্বাধীনতা—
ভালবাসাবাসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

বৃষ্টির ছড়াবৃষ্টির ছড়া

বিষ্টি এল কাশ বনে জাগল সাড়া ঘাস বনে, বকের সারি কোথা রে লুকিয়ে গেল বাঁশ বনে৷ নদীতে নাই খেয়া যে, ডাকল দূরে দেয়া যে, কোন সে বনের আড়ালে ফুটল আবার

নাঈম আল ইসলাম মাহিন এর রোজার ছড়ানাঈম আল ইসলাম মাহিন এর রোজার ছড়া

  এক রমজানের আগমনে মুমিনের মনে মনে ইবাদতে ক্ষণে ক্ষণে তুমুল আলোড়ন পাহাড় নদী ও বনে জমিন আর আসমানে ঝরে সদা রহমের ধারা বরষণ । দুই ঝিকি মিকি তারা ভরা

আষাঢ় মাসআষাঢ় মাস

::: জাফর আহমদ :::   কোন মাসের আজ পয়লা তারিখ কদমফুলের বিয়ে সতেজ বনের ভেতর ঘরে হৈচৈ এ নিয়ে । কাক ভিজে কয় আজকে আমার শরীরটা খুব তাজা ঘাসফড়িং এর