Children Communication Network কবিতা,ছড়া বৃষ্টির ছড়া

বৃষ্টির ছড়া

বিষ্টি এল কাশ বনে
জাগল সাড়া ঘাস বনে,
বকের সারি কোথা রে
লুকিয়ে গেল বাঁশ বনে৷

নদীতে নাই খেয়া যে,
ডাকল দূরে দেয়া যে,
কোন সে বনের আড়ালে
ফুটল আবার কেয়া যে৷

 

 

 

 

গাঁয়ের নামটি হাটখোলা,
বিষ্টি বাদল দেয় দোলা,
রাখাল ছেলে মেঘ দেখে,
যায় দাঁড়িয়ে পথ-ভোলা৷

মেঘের আঁধার মন টানে,
যায় সে ছুটে কোন খানে,
আউশ ধানের মাঠ ছেড়ে
আমন ধানের দেশ পানে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

এই ফাগুনের চিঠিএই ফাগুনের চিঠি

:::::: মানিক লাল ঘোষের কবিতা ::: বাংলা আমার মায়ের ভাষা প্রানের চেয়েও প্রিয় এই ভাষাতেই বন্ধু তুমি আমায় চিঠি দিও। যেই ভাষার মান রাখতে ঝরল কত প্রাণ যেই ভাষাতে মিশে

মামা

কাজী নজরুল ইসলাম : : যেখানেতে দেখি যাহা মা-এর মতন আহা একটি কথায় এত সুধা মেশা নাই, মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনখানে কেহ পাইবে ভাই! হেরিলে

বাবা আমার বাবা [ ১৯ জুন বিশ্ব বাবা দিবসের কবিতা ]বাবা আমার বাবা [ ১৯ জুন বিশ্ব বাবা দিবসের কবিতা ]

(বিশ্ব বাবা দিবসে সব বাবাকে শ্রদ্ধা ও ভালোবাসা।) —মানিক লাল ঘোষ— ছোট্টকালে কোলে নিয়ে বলতে কোথায় যাবা সেই স্মৃতি পড়ছে মনে কেমন আছো বাবা?   মা’র বকুনি-কান্না যখন চোখে আসতো