আষাঢ় মাস

::: জাফর আহমদ :::

 

কোন মাসের আজ পয়লা তারিখ

কদমফুলের বিয়ে

সতেজ বনের ভেতর ঘরে

হৈচৈ এ নিয়ে ।

কাক ভিজে কয় আজকে আমার

শরীরটা খুব তাজা

ঘাসফড়িং এর সঙ্গে খাবো

ইলশেগুঁড়ি ভাজা ।

 

মেঘের গায়ে রোদ লেগেছে

ওম কিছু পাস যদি

ঝুমঝুমিয়ে বৃষ্টি এসে

ভিজিয়ে দিলো রোদ ই ।

কেয়ার ঘ্রাণে বদ্ধ মাতাল

দুলছিলো মৌরাণী

মেঘের ভেলায় এ অবেলায়

চলছে কি মেজবানি !

সূর্য মামা হারিয়ে জামা

পালিয়েছিলো ঘরে

একটুখানি মেঘ সরাতেই

লাজে কেমন মরে !

খুকির পুতুল নাইয়র যাবে

নৌকা ঘাটে বাঁধা

সকাল গিয়ে দুপুর হলো

হয়নি তবু রাঁধা ।

 

ঝুম বরষায় চুবচুবে সব

চুলাও ভিজে সারা

খুকির ভীষণ রাগ পেয়েছে

আজ যাবেনা তারা ।

দাওয়ায় বসে দেখছিতো বেশ

হাসনুহানার হাসি

তিরতিরিয়ে ভেজা বাতাস

বললো ভালোবাসি ।

সবুজবীথির সবুজ পাতা

গাঢ় সবুজ ঘাস

বৃষ্টি এসে জানিয়ে দিলো

এইতো আষাঢ় মাস ।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

আমার গাঁয়ে আষাঢ় শ্রাবন মাসেআমার গাঁয়ে আষাঢ় শ্রাবন মাসে

শরীফ আবদুল গোফরান আমার গাঁয়ে আষাঢ় শ্রাবন মাসে বিলে-ঝিলে পদ্ম রাশি রাশি মেঘের ফাঁকে মিষ্টি চাঁদের হাসি তালের কোঁদা গাঙের জলে ভাসে। আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা নাইতে নামে খোকা

বাংলাদেশের অনিন্দ্য সুন্দর ঝর্ণাবাংলাদেশের অনিন্দ্য সুন্দর ঝর্ণা

অসাধারণ সুন্দর পাহাড়ের মনোরম দৃশ্যকে দ্বিগুণ করে দেয় ঝর্ণা। বাংলাদেশের ঝর্ণার কথা বললেই প্রথমেই মনে আসে বান্দরবানের শৈলপ্রপাত, কক্সবাজারের হিমছড়ির ঝর্ণা, সীতাকুণ্ডের ইকোপার্কের ঝর্ণা, সিলেটের হামহাম ও মাধবকুণ্ডের ঝর্ণা। এগুলো

রাষ্ট্রভাষা আন্দোলনের ঐতিহাসিক পটভূমিরাষ্ট্রভাষা আন্দোলনের ঐতিহাসিক পটভূমি

মোহাম্মদ আব্দুল গফুর: সৃষ্টি জগতের সবচাইতে উপরে মানুষের স্থান। মানুষকে বিশ্বস্রষ্টা বিশ্বপালকের প্রতিনিধিত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব পালনে অন্যান্য মানুষের সাথে তার মনের ভাবের আদান-প্রদানের প্রয়োজন অপরিহার্য। মানুষ নানাভাবেই