Children Communication Network আমার লেখা শোবার ঘরে এই ৭ গাছ রাখলে ভালো থাকবেন

শোবার ঘরে এই ৭ গাছ রাখলে ভালো থাকবেন

শোবার ঘরে কিছু প্রাকৃতিক সবুজ আপনার সুস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পর্যাপ্ত বিশুদ্ধ অক্সিজেন পাবেন। ঘুমের গভীরতাও বাড়বে। মন শান্ত রাখবে। দুশ্চিন্তা, উদ্বিগ্নতা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। এমনকি উচ্চ রক্তচাপের রোগীদের শোবার ঘরেও নির্দিষ্ট কিছু গাছ রাখতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সামগ্রিকভাবে স্বাস্থ্যে ফেলবে গভীর ও ইতিবাচক প্রভাব।

একাধিক গবেষণায় দেখা গেছে, ইনডোর প্ল্যান্ট ক্ষতিকারক কার্বন মনোক্সাইড, ফরমালডিহাইড, অ্যামোনিয়া, কার্বন ডাই–অক্সাইডসহ আরও অনেক কিছু শোষণ করে, আর অক্সিজেন দেয়—এভাবে ঘরের বাতাসকে করে শুদ্ধ। এগুলো মূলত মাথাব্যথাসহ ক্লান্তি, নানা ধরনের ছোটখাটো অসুস্থতা আর অ্যালার্জির কারণ। কোন ঘরে কী গাছ রাখবেন, কোন গাছ কী উপকার করে—গাছপ্রেমীদের কাছে গুরুত্বপূর্ণ আলোচনা। জেনেন নেওয়া যাক শোবার ঘরে কোন গাছগুলো রাখবেন—

১. অ্যারিকা পাম

অ্যারিকা পাম এখন বাংলাদেশে, বিশেষ করে রাজধানীতে সহজেই পাওয়া যায়। অন্য সবকিছু ছাড়াও অ্যারিকা পাম বিশেষ করে এলার্জি উপশমে কার্যকর।

২. স্পাইডার প্ল্যান্ট

যেসব গাছ বাতাস শুদ্ধ করার জন্য ব্যবহার করা হয়, তার ভেতর স্পাইডার প্ল্যান্ট একেবারের শুরুর দিকে থাকবে। বিশেষ করে ঘরে সিগারেট খেলে বাতাসের ক্ষতিকর পদার্থগুলো শোষণ করার ক্ষেত্রে স্পাইডার প্ল্যান্টের জুড়ি নেই।

 

৩. অর্কিড

মানসিকভাবে নির্ভার থাকার জন্য অর্কিডের জুড়ি নেই। সম্পর্ক ভালো রাখতেও নাকি ভূমিকা আছে অর্কিডের।

৪. ল্যাভেন্ডার

ল্যাভেন্ডারও মন ভালো রাখার জন্য খুবই উপযোগী।

 

 

 

 

৫. জেসমিন

শরীর ও মন শান্ত রাখতে জেসমিনের নামডাক আছে।

 

 

 

 

 

৬. অ্যালোভেরা

ভালো ঘুমের জন্য শোবার ঘরে রাখুন অ্যালোভেরা।

 

 

 

৭. গার্ডেনিয়া

উদ্বেগ, দুশ্চিন্তা থেকে দূরে রাখে গার্ডেনিয়া।

 

 

৮. বোস্টন ফার্ন

ইনডোর প্ল্যান্ট হিসেবে বোস্টন ফার্ন সময়ের সঙ্গে ক্রমশ জনপ্রিয়তা পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

আয় কে যাবি সঙ্গে আমার- ডা. এহসানুল কবীরের লেখা (২য় পর্ব)আয় কে যাবি সঙ্গে আমার- ডা. এহসানুল কবীরের লেখা (২য় পর্ব)

ডা. এহসানুল কবীর দেশের স্বনাম ধন্য একজন লেখক। মুলতঃ শিশু – কিশোরদের অঙ্গনেই তার বিচরন বেশি । তাই শিশু সাহিত্যিক হিসেবে খ্যাতিও পেয়েছেন। পেশায় একজন শিশু রোগ বিশেষজ্ঞ। থাকেন বিভাগীয়

উপকা‌রি হ‌তে শিখুনউপকা‌রি হ‌তে শিখুন

যখন টাইটানিক ডুবছিল তখন কাছাকাছি তিনটে জাহাজ ছিল। একটির নাম ছিল “স্যাম্পসন”। মাত্র সাত মাইল দুরে ছিল সেই জাহাজ। ওরা দেখতে পেয়েছিল টাইটানিকের বিপদ সংকেত, কিন্তু বেআইনি সীল মাছ ধরছিল