Children Communication Network শিক্ষাঙ্গন /মেধাবী মুখ সাংবাদিকদের সন্তানদের নিয়ে বিডিজেএ’র আর্ট প্রশিক্ষণের উদ্বোধন।

সাংবাদিকদের সন্তানদের নিয়ে বিডিজেএ’র আর্ট প্রশিক্ষণের উদ্বোধন।

 

শিশু – কিশোরদের মেধা এবং মনন বিকাশে অংকন প্রশিক্ষণ শুরু করেছে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন (বিডিজেএ)’ ঢাকা। শনিবার (১ জুন, ২০২৪খৃস্টাব্দ) রাতে বিডিজেএ’র সদস্যদের সন্তানদের নিয়ে অনলাইন আর্ট প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান। এসময় তিনি বলেন, প্রযুক্তি ব্যাবহার করে শিশুদের নিয়ে এ ধরনের উদ্যোগ সাংবাদিক সংগঠনের মধ্যে এটাই প্রথম। এর মধ্য দিয়ে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন, বিডিজেএ পাইনিয়র।

 

তাদের মত অন্য সংগঠন এমন উদ্যোগ নিলে সব শিশুরাই প্রশিক্ষণের আওতায় আসবে বলেও মন্তব্য করেন তিনি। শিশু কিশোরদের মেধা বিকাশে ভুমিকা রাখায় এ ধরনের পদক্ষেপের পাশে সবাইকে এগিয়ে আসারও আহবান জানান ইলিয়াস খান।

 

 

বিডিজেএর ভারপ্রাপ্ত সভাপতি বাংলা নিউজের কারেন্ট এফেয়ার্স এডিটর এম এম বাদশাহ্’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইটিভির সিনিয়র রিপোর্টার মাহবুব সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি দীপ্ত টিভির সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট নাদিরা জাহান, সাংগঠনিক সম্পাদক এশিয়ান টেলিভিশনের নিউজ এডিটর মাহবুব জুয়েল।

 

 

 

 

 

 

প্রশিক্ষণ সম্পাদক ঢাকা মেইলের সিনিয়র রিপোর্টার বুরহান উদ্দিনের ব্যবস্থাপনায় প্রশিক্ষণ পরিচালনা করেন, সাহরান আর্ট একাডেমির নির্বাহী পরিচালক, চিত্র শিল্পী সিদ্দিকা আফরিন লামিয়া। অনুষ্ঠানে শিক্ষার্থীসহ অভিভাবকরা অংশ নেন। ৩ মাস ব্যাপী অংকন প্রশিক্ষণ কোর্সে সপ্তাহে দুই দিন ক্লাস হবে।  সাহরান আর্ট একাডেমি এই অংকণ প্রশিক্ষন পরিচালনা করবে।

https://www.facebook.com/profile.php?id=61558270421024&mibextid=ZbWKwL

2 thoughts on “সাংবাদিকদের সন্তানদের নিয়ে বিডিজেএ’র আর্ট প্রশিক্ষণের উদ্বোধন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

শ্রেণিকক্ষে ফিরেছে প্রাণ !শ্রেণিকক্ষে ফিরেছে প্রাণ !

  ৫৪৩ দিন পর শ্রেণিকক্ষের দ্বার খুলেছে আজ।  শিক্ষার্থীরা ফিরেছে নিজ ভুবনে।  করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।  সংক্রমণ কিছুটা কমে আসায়

মেডিকেলে জাতীয় মেধায় দ্বিতীয় আব্দুল্লাহ, তৃতীয় অভিকমেডিকেলে জাতীয় মেধায় দ্বিতীয় আব্দুল্লাহ, তৃতীয় অভিক

  এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় দ্বিতীয় হয়েছেন আব্দুল্লাহ। তিনি রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থী। এ ব্যাপারে আব্দুল্লাহ জানান, ফল জানতে পারার পরই আল্লাহ্‌র নিকটে কৃতজ্ঞতা জানিয়েছি। ফল জেনে আমার

টিকা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ নিষেধটিকা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ নিষেধ

করোনা মহামারির নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধী ১১ দফা বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে শিক্ষার্থীদের টিকা সনদ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এতে বলা হয়, ১২ বছরের ঊর্ধ্বের