Children Communication Network স্বাস্থ্য কথা যে ৭ খাবার পুনরায় গরম করলে ‘বিষাক্ত’ হয়ে যায়

যে ৭ খাবার পুনরায় গরম করলে ‘বিষাক্ত’ হয়ে যায়

আবু দারদা মাহফুজ ::

কথায় বলে, অলস ব্যক্তির ‘বেস্ট ফ্রেন্ড’ নাকি ওভেন। টেবিলে খাবার। আপনি মুঠোফোন স্ক্রলিংয়ে ব্যস্ত। চলছে তুমুল গ্রুপ চ্যাটিং। দুই ঘণ্টা পর চায়ের কাপে চোখ পড়ল। মনে পড়ল, চায়ে তো আর চুমুক দেওয়া হয়নি। সহজ সমাধান হিসেবে ঢুকিয়ে দিলেন ওভেনে। এ রকম ঘটনা সচরাচর ঘটছেই। চুলায় গরম করাও ক্ষতিকর। ওভেনে সেই ক্ষতির পরিমাণ আরও বেশি। পুষ্টিমান কমতেই থাকে। জেনে নিন, কোন খাবারগুলো পুনরায় গরম করলে বিষাক্ত হতে থাকে।

 

 

১. চা

বিশ্বের জনপ্রিয় পানীয়গুলোর একটি চা। অনেক সময় কাজের ব্যস্ততায় চা বানিয়ে উষ্ণ থাকতেই তা পান করা হয়ে ওঠে না। ঠান্ডা হয়ে গেলে সে চা অনেকেই গরম করে খেয়ে থাকেন। এটা করা যাবে না। চা দ্বিতীয়বার গরম করলে তাতে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, যা পান করলে বদহজম বা পাকস্থলীর সমস্যা দেখা দিতে পারে।

 

 

২. আলু

আলু আমাদের সবচেয়ে ‘আপন’ সবজি। সবকিছুর সঙ্গেই তার ভাব। রান্নার পর আলু পুনরায় গরম করার ফলে এর পুষ্টিমান কমতে থাকে। এমনকি রান্না করা আলু লম্বা সময় ধরে কক্ষ তাপমাত্রায় রাখলেও এর পুষ্টিমান কমতে থাকে। এমনকি বিষাক্তও হয়ে পড়ে। তাই যে খাবার ফ্রিজে সংরক্ষণ করে খাবেন, সেখানে আলু দেবেন না।

৩. ডিম

ডিম এতটাই সহজলভ্য যে একে বলা হয় ‘গরিবের প্রোটিন’। ব্যাচেলররা তো ‘দিন আনি দিন খাই’ কথাটাকে পাল্টে ‘ডিম আনি ডিম খাই’তে পরিণত করেছেন। প্রোটিনের ‘পাওয়ার হাউস’ ডিম অত্যধিক তাপমাত্রায় পুনরায় গরম করলে বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে। কেননা, পুষ্টি উপাদান নষ্ট হয়ে তা ‘টক্সিক’ হয়ে পড়ে।

৪. পালংশাক

পালংশাকে থাকে প্রচুর আয়রন। পালংশাক দ্বিতীয়বার গরম করে খেলে আয়রন অক্সিডাইজড হয়ে যেতে পারে, যা থেকে দেহে নানা সমস্যা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

করোনা হলে আইসোলেশন ১০ দিন: সনদ ছাড়াই ফেরা যাবে কাজেকরোনা হলে আইসোলেশন ১০ দিন: সনদ ছাড়াই ফেরা যাবে কাজে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ দিন আইসোলেশনে থাকার পর উপসর্গ না থাকলে করোনার নেগেটিভ সনদ ছাড়াই কাজে ফেরা যাবে।   এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের লাইন ডিরেক্টর (সিডিসি) অধ্যাপক

ডেঙ্গু জ্বর ও এর থেকে সুরক্ষায় আমাদের করণীয়ডেঙ্গু জ্বর ও এর থেকে সুরক্ষায় আমাদের করণীয়

চলতি মৌসুমের করোনাকালীন সমস্যার সাথে সংযুক্ত হয়েছে আরও একটি ভাইরাসজনিত রোগ ডেঙ্গু। বাংলাদেশের মৌসুমী বৃষ্টিপাতে সাথে সাথেই বাড়তে দেখা যাচ্ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। বড়দের সাথে একইভাবে আক্রান্ত হচ্ছে শিশুরাও। পরিসংখ্যানে দেখা

অমিক্রন মোকাবিলায় বিধিনিষেধ আসছেঅমিক্রন মোকাবিলায় বিধিনিষেধ আসছে

করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের আশঙ্কায় যানবাহনে অর্ধেক আসনে যাত্রী নিয়ে চলাচলসহ একগুচ্ছ বিধিনিষেধ আসছে। সাত দিন পর থেকেই এসব বিধিনিষেধ বাস্তবায়ন শুরুর সুপারিশ করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মঙ্গলবার সচিবালয়ে