Children Communication Network কবিতা বাবা আমার বাবা [ ১৯ জুন বিশ্ব বাবা দিবসের কবিতা ]

বাবা আমার বাবা [ ১৯ জুন বিশ্ব বাবা দিবসের কবিতা ]

(বিশ্ব বাবা দিবসে সব
বাবাকে শ্রদ্ধা ও
ভালোবাসা।)

—মানিক লাল ঘোষ—

বাবা

ছবি – মাহবুব সৈকত এবং বাবা মরহুম প্রকৌশলী মোহাম্মদ হোসেন

া্িাছোট্টকালে কোলে নিয়ে
বলতে কোথায় যাবা
সেই স্মৃতি পড়ছে মনে
কেমন আছো বাবা?

 

মা’র বকুনি-কান্না যখন
চোখে আসতো জল
বলতে তুমি আদর করে
কোথায় যাবি চল?

 

 

ছবি - মানিক লাল ঘোষ এবং বাবা স্বর্গীয় ঠাকুর দাস ঘোষ

ছবি – মানিক লাল ঘোষ এবং বাবা স্বর্গীয় ঠাকুর দাস ঘোষ

মেলায় নিতে, পার্কে যেতেfatherandbaby_1300735385
কিনে দিতে খেলনা
জীবন যুদ্ধে ব্যস্ত তবু
স্মৃতিগুলো নয় ফেলনা।

 

তোমার আদর তোমার স্নেহ
হৃদয় জাগায় দোলা
ছোট্টকালের স্মৃতিগুলো
যায় কি কভু ভোলা?

 বাবা তুমি স্বপ্ন আমার
আছো হৃদয় জুড়ে
ভালো থেকো দোয়া করো
থাকো যতই দূরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

হায়রে মানুষহায়রে মানুষ

( সিরাজুম মুনির ফাহিম )     ছিন্নবিনার অস্ফুট স্বরে জীবন ভেলায় ভাসি… জীবন খেলায় শিখছি আমি,শিখছি দিবা রাতি… মানুষ মানুষ যুদ্ধে আজই হলাম পাগলপারা… এমন খেলা শিখতে গিয়ে হলাম

বর্ষা উৎসব-শুভ অংকুরবর্ষা উৎসব-শুভ অংকুর

মনের মধ্যে ইচ্ছে যত দিচ্ছে হামাগুড়ি মেঘের ডানায় মনকে রেখে যাচ্ছি মেঘের বাড়ি। মন কিবা কয় যা ইচ্ছে তাই গোলমেলে সব কাজ ভিজে এক সা কাপড় আমার বৃষ্টি মাথায় আজ।

আমিনুল ইসলাম মামুন এর ছড়াআমিনুল ইসলাম মামুন এর ছড়া

সোনার বাংলাদেশ : শাপলা ফোটা বিল যেখানে হাসে যে সবুজে স্বপ্ন হাজার ভাসে যে আকাশে জ্বলে হাজার তারা পাখির গানে হৃদয়টা হয় হারা স্বপ্ন জাগায় বেশ প্রিয় সোনার দেশ। মানুষগুলো