Children Communication Network কবিতা বাবা আমার বাবা [ ১৯ জুন বিশ্ব বাবা দিবসের কবিতা ]

বাবা আমার বাবা [ ১৯ জুন বিশ্ব বাবা দিবসের কবিতা ]

(বিশ্ব বাবা দিবসে সব
বাবাকে শ্রদ্ধা ও
ভালোবাসা।)

—মানিক লাল ঘোষ—

বাবা

ছবি – মাহবুব সৈকত এবং বাবা মরহুম প্রকৌশলী মোহাম্মদ হোসেন

া্িাছোট্টকালে কোলে নিয়ে
বলতে কোথায় যাবা
সেই স্মৃতি পড়ছে মনে
কেমন আছো বাবা?

 

মা’র বকুনি-কান্না যখন
চোখে আসতো জল
বলতে তুমি আদর করে
কোথায় যাবি চল?

 

 

ছবি - মানিক লাল ঘোষ এবং বাবা স্বর্গীয় ঠাকুর দাস ঘোষ

ছবি – মানিক লাল ঘোষ এবং বাবা স্বর্গীয় ঠাকুর দাস ঘোষ

মেলায় নিতে, পার্কে যেতেfatherandbaby_1300735385
কিনে দিতে খেলনা
জীবন যুদ্ধে ব্যস্ত তবু
স্মৃতিগুলো নয় ফেলনা।

 

তোমার আদর তোমার স্নেহ
হৃদয় জাগায় দোলা
ছোট্টকালের স্মৃতিগুলো
যায় কি কভু ভোলা?

 বাবা তুমি স্বপ্ন আমার
আছো হৃদয় জুড়ে
ভালো থেকো দোয়া করো
থাকো যতই দূরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

আয়রে খোকন ফিরেআয়রে খোকন ফিরে

(মানিক লাল ঘোষ) আসছে খোকন খবর শুনে মায়ের মন খুব খুশী, সেই খুশীতে নাচছে আজি তুষি এবং পুষি। বাড়ি জুড়ে ব্যস্ত সবাই ব্যস্ত পাড়ার লোকজন, আসছে খোকন-আসবে খোকন কত্ত কিছুর

বিজ্ঞানের ভয়বিজ্ঞানের ভয়

   ( সামিউন বিনতে সফি ) ওরে ও ভাই শোনো, শোনো যখন পড়ি বিজ্ঞান মনে হয় কবে যেন হয়ে যাব অজ্ঞান।। বিজ্ঞানেরই এই দুনিয়া, পড়তে যদি না চাই বিজ্ঞান শিÿক

বর্ষা উৎসব-শুভ অংকুরবর্ষা উৎসব-শুভ অংকুর

মনের মধ্যে ইচ্ছে যত দিচ্ছে হামাগুড়ি মেঘের ডানায় মনকে রেখে যাচ্ছি মেঘের বাড়ি। মন কিবা কয় যা ইচ্ছে তাই গোলমেলে সব কাজ ভিজে এক সা কাপড় আমার বৃষ্টি মাথায় আজ।