Children Communication Network ছড়া নাঈম আল ইসলাম মাহিন এর রোজার ছড়া

নাঈম আল ইসলাম মাহিন এর রোজার ছড়া

 

এক

রমজানের আগমনে
মুমিনের মনে মনে
ইবাদতে ক্ষণে ক্ষণে
তুমুল আলোড়ন

পাহাড় নদী ও বনে
জমিন আর আসমানে
ঝরে সদা রহমের
ধারা বরষণ ।

দুই

ঝিকি মিকি তারা ভরা
রাতের আকাশ
দিগন্তে ঢের বাকি
ভোরের প্রকাশ

আচানক কলাহলে
মুখরিত ক্ষণ
ওঠো, জাগো, শুরু সেহ-
রির আয়োজন ।

ভালো করে খেয়ে নাও
সারাদিন খাবে না
সন্ধার আগতক
আর কিছু পাবে না

আল্লার তুষ্টিতে
এই হোল রোজা
খাওয়াহীন সারাদিন
স্রষ্টাকে খোজা ।।

তিন

রোজা রেখে আল্লার
খুব কাছে যাওয়া যায়
তাঁর কাছে নির্ভয়ে
সবকিছু চাওয়া যায়

চাওয়া যায় দুনিয়া
চাওয়া যায় আখিরাত
কেঁদে কেঁদে চেয়ে চেয়ে
পার করো দিনরাত

নিশ্চিত পেয়ে যাবে
বলে দাও জনে জনে
চাও যদি তাঁর কাছে
ইফতারের আগ ক্ষণে ।।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

বৃষ্টির ছড়াবৃষ্টির ছড়া

বিষ্টি এল কাশ বনে জাগল সাড়া ঘাস বনে, বকের সারি কোথা রে লুকিয়ে গেল বাঁশ বনে৷ নদীতে নাই খেয়া যে, ডাকল দূরে দেয়া যে, কোন সে বনের আড়ালে ফুটল আবার

একেই বলে স্বাধীনতাএকেই বলে স্বাধীনতা

স. ম. শামসুল আলম-এর  ছড়া ::: নদীর যেমন ছুটে চলা শিশুর যেমন কথা বলা শাপলা যেমন হাসে একেই বলে স্বাধীনতা— শিশির যেমন ঘাসে। চাঁদের যেমন আলো দেয়া মাটি যেমন ফোটায়

আষাঢ় মাসআষাঢ় মাস

::: জাফর আহমদ :::   কোন মাসের আজ পয়লা তারিখ কদমফুলের বিয়ে সতেজ বনের ভেতর ঘরে হৈচৈ এ নিয়ে । কাক ভিজে কয় আজকে আমার শরীরটা খুব তাজা ঘাসফড়িং এর