Children Communication Network কবিতা আমিনুল ইসলাম মামুন এর ছড়া

আমিনুল ইসলাম মামুন এর ছড়া

সোনার বাংলাদেশ :
imagegsশাপলা ফোটা বিল যেখানে হাসে
যে সবুজে স্বপ্ন হাজার ভাসে
যে আকাশে জ্বলে হাজার তারা
পাখির গানে হৃদয়টা হয় হারা
স্বপ্ন জাগায় বেশ
প্রিয় সোনার দেশ।

indegfgx

মানুষগুলো গাঁথে হৃদয় মালা
সম্পদে তার ভরা মাটির থালা
জন্ম দিল অনেক জ্ঞানী-গুণী
রাজনীতিবিদ লেখক পীর ও মুনি।
কোন সে আমার মা?
যার হয় না তুলনা।

 

imag ওes

নদীগুলো দুগ্ধ  স্রোতের মতো
দিনে-রাতে বইছে অবিরত
গা জুড়ানো হিমেল পরশ বয়
সে দেশটি তো যেমন তেমন নয়।
তার কোথায় অবস্থান?
যার জন্য সবাই মিলে
গায় হৃদয়ের গান।

 

beautiful-bangladesh

বঙ্গোপসাগরের কোলে
তার বুকে নীল আকাশ দোলে
তার কথা কি লিখে বলো
যাবে করা শেষ?
সে আমাদের প্রাণ জুড়ানো
সোনার বাংলাদেশ।
==০==

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

এই ফাগুনের চিঠিএই ফাগুনের চিঠি

:::::: মানিক লাল ঘোষের কবিতা ::: বাংলা আমার মায়ের ভাষা প্রানের চেয়েও প্রিয় এই ভাষাতেই বন্ধু তুমি আমায় চিঠি দিও। যেই ভাষার মান রাখতে ঝরল কত প্রাণ যেই ভাষাতে মিশে

বৃষ্টির ছড়াবৃষ্টির ছড়া

বিষ্টি এল কাশ বনে জাগল সাড়া ঘাস বনে, বকের সারি কোথা রে লুকিয়ে গেল বাঁশ বনে৷ নদীতে নাই খেয়া যে, ডাকল দূরে দেয়া যে, কোন সে বনের আড়ালে ফুটল আবার

বর্ষা উৎসব-শুভ অংকুরবর্ষা উৎসব-শুভ অংকুর

মনের মধ্যে ইচ্ছে যত দিচ্ছে হামাগুড়ি মেঘের ডানায় মনকে রেখে যাচ্ছি মেঘের বাড়ি। মন কিবা কয় যা ইচ্ছে তাই গোলমেলে সব কাজ ভিজে এক সা কাপড় আমার বৃষ্টি মাথায় আজ।