ভাল লাগা

far

( সুগন্ধী কলি )

ভাললাগে পিয়াজ মরিচ,ভাতটা পান্তা বাশি,
ষাড়ের ঘাড়ে লাঙ্গলটানা ঐ কৃষাণের হাসি ।

farmar

সবুজ ছাওয়া হাওয়ায় দোলা ফসল ভরা মাঠ,

ইষ্টিকুটুম আনাগোনা শাণ বাধানো ঘাট ।
নিবিড়ি মনে একই ধ্যানে মাছ রাঙ্গা ঐ পাখী,
কদম ডালে কুটুম পাখী উঠছে ডাকি ডাকি ।

চেয়ে আছে কৃষাণ বধু ভবিষ্যতের পানে,

baulমনটা হারায় বাউল ব্যাটা নিজের লেখা গানে ।

নদীর বুকে নৌকা চলে পালে লাগে হাওয়া,

আপন মনে ভাটিয়ালী সুরেসুরে গাওয়া ।

রাতের বেলা কৃষ্ণ আধাঁর ঐ জোনাকির আলো,

আধাঁরটা যে যায় কেটে যায় দেখতে লাগে ভাল ।

পালকি চড়ে গাঁয়ের মেয়ে বাবার বাড়ী ফেরে,

সাজের বেলা হারিকেনের আলোতে ঘর ভরে ।

footbol

লাটাই হাতে ঘুড়ি উড়ায় দুষ্টু কিশোর দল,
মন আনন্দে বৃষ্টি কাদায় খেলছেতো ফুটবল ।

তোতা পাখী খাঁচায় পোরা ঘরের আঙ্গিনায়,
মাঁচায় আছে রবিশশ্য মন জুড়িয়ে যায় ।

velege

তবলাতো নেই তানপুরা নেই আছেতো একতারা,
রেওয়াজ করে হাসনের গান মনটা দিশাহারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

বৃষ্টির ছড়াবৃষ্টির ছড়া

বিষ্টি এল কাশ বনে জাগল সাড়া ঘাস বনে, বকের সারি কোথা রে লুকিয়ে গেল বাঁশ বনে৷ নদীতে নাই খেয়া যে, ডাকল দূরে দেয়া যে, কোন সে বনের আড়ালে ফুটল আবার

আমিনুল ইসলাম মামুন এর ছড়াআমিনুল ইসলাম মামুন এর ছড়া

সোনার বাংলাদেশ : শাপলা ফোটা বিল যেখানে হাসে যে সবুজে স্বপ্ন হাজার ভাসে যে আকাশে জ্বলে হাজার তারা পাখির গানে হৃদয়টা হয় হারা স্বপ্ন জাগায় বেশ প্রিয় সোনার দেশ। মানুষগুলো

বিজ্ঞানের ভয়বিজ্ঞানের ভয়

   ( সামিউন বিনতে সফি ) ওরে ও ভাই শোনো, শোনো যখন পড়ি বিজ্ঞান মনে হয় কবে যেন হয়ে যাব অজ্ঞান।। বিজ্ঞানেরই এই দুনিয়া, পড়তে যদি না চাই বিজ্ঞান শিÿক