Children Communication Network কবিতা হায়রে মানুষ

হায়রে মানুষ

( সিরাজুম মুনির ফাহিম )

 

 imagesnn

ছিন্নবিনার অস্ফুট স্বরে জীবন ভেলায় ভাসি…

জীবন খেলায় শিখছি আমি,শিখছি দিবা রাতি…

মানুষ মানুষ যুদ্ধে আজই হলাম পাগলপারা…

এমন খেলা শিখতে গিয়ে হলাম বিবেকহারা…

ভয় পাইনা বাঘ কে আজই,নয়তো ভালুককে….

মানুষেরই জন্যে আমি মরছি ভয়েতে…

ছলনারই একোন খেলা খেলছো সবাই ভাই…

আজ ও ভাই ভালোবাসার কোনই দাম নাই…

মানুষের নাকি বিবেক আছে,আছে মনুষত্ব্য…

বিবেকে আজ পশুর মত হিংস্রতা ই পোষ্য…

লোভ এ কোন মায়ার জালে জড়ালি মানবকুল!!!

লোভের জন্য বিবেক পালায় যোজন যোজন দূর…

ভালোবাসা সে তো এখন বন্দি হয়ে আছে…

স্বার্থপরতা গ্রাস করেছে ভালোবাসাকে…

অভিনয়ের শিল্পি হলাম আমরা সবাই হায়!!

ভালোবাসার অভিনয়ে স্বার্থ টাকেই চাই…

ফিরে আস ওগো মানুষ ওরে মাখলুকাত…

সৃষ্টির সেরা হবার রাখরে সম্মান…

আশরাফুল মাখলুকাতের মত ফিরে এস তুমি…

তোমার পুণ্যে ধন্য কর এই পৃথিবির ভুমি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

আয়রে খোকন ফিরেআয়রে খোকন ফিরে

(মানিক লাল ঘোষ) আসছে খোকন খবর শুনে মায়ের মন খুব খুশী, সেই খুশীতে নাচছে আজি তুষি এবং পুষি। বাড়ি জুড়ে ব্যস্ত সবাই ব্যস্ত পাড়ার লোকজন, আসছে খোকন-আসবে খোকন কত্ত কিছুর

এই ফাগুনের চিঠিএই ফাগুনের চিঠি

:::::: মানিক লাল ঘোষের কবিতা ::: বাংলা আমার মায়ের ভাষা প্রানের চেয়েও প্রিয় এই ভাষাতেই বন্ধু তুমি আমায় চিঠি দিও। যেই ভাষার মান রাখতে ঝরল কত প্রাণ যেই ভাষাতে মিশে

আষাঢ় মাসআষাঢ় মাস

::: জাফর আহমদ :::   কোন মাসের আজ পয়লা তারিখ কদমফুলের বিয়ে সতেজ বনের ভেতর ঘরে হৈচৈ এ নিয়ে । কাক ভিজে কয় আজকে আমার শরীরটা খুব তাজা ঘাসফড়িং এর