Children Communication Network গল্প / রুপ কথা ফেরীর ফেরিওয়ালা

ফেরীর ফেরিওয়ালা

মীম নোশিন নাওয়াল খান

child

সোহেল রানা ফেরিতে ঘুরে ঘুরে যাত্রীদের কাছে সেদ্ধ ডিম বিক্রি করে সে। তার

child labour

child labour

বাড়ি পটিুরিয়ার দড়িডাঙ্গিতে। সোহেলর বাবা কুলির কাজ করেন। মা কিছু করেন না। বাবার সামান্য উপার্জনে সংসার চালানো সম্ভব হয় না। তাই বাবার সঙ্গে সংসারের হাল ধরেছে সোহেলও। তিন ভাইয়ের মধ্যে সবার বড় সে। ছোট ভাইয়েরা লেখাপড়া করলেও সে করে না। সে জানাল, পড়তে ইচ্ছেও করে না তার। কারণ জানতে চাইলে সোহেল বলল, ‘ল্যাহাপড়া করলে ভাত খামু ক্যামনে? তাই পড়ি না।

সোহেলর মত আরও অনেক শিশুই লেখাপড়া না করে কাঁধে তুলে নিয়েছে সংসার চালানোর দায়িত্ব। এই বয়সে তাদের হাতে শোভা পাওয়ার কথা বই-খাতা, কলম-পেন্সিল, সেখানে তাদের হাতে থাকে চকলেট-বিস্কুট কিংবা ডিমের ঝুড়ি।

 

child

লেখাপড়ার ফাঁকে ঘুরতে যাওয়ার পথে তাদের বয়সী ছেলেমেয়েরাই তাদের কাছ থেকে কেনে চকলেট। ফেরিতে চকলেট-বিস্কুট ইত্যাদি ফেরি করা এসব শিশুর অধিকাংশই লেখাপড়া করার সুযোগ পায় না। অথচ একটি সুন্দর দেশ গড়তে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা অন্যতম প্রধান শর্ত। এসব শিশুর উজ্জ্বল শৈশব, উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে আমাদেরকেই। কারণ, শিশুরাই তো আগামীর ভবিষ্যৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

পক্ষিপক্ষি

মোঃ শামীম মিয়া : সেদিন স্কুলে ক্লাসে স্যার,আমাদের পড়াছেন এমন সময় স্যার বলছেন তোমরা কী বলতে পারো পক্ষি শব্দের অর্থ কী ? আমি সহ সবাই ঠোট ভ্যাংছিয়ে বললাম, জানিনা স্যার।

রহস্যময় ডায়রীরহস্যময় ডায়রী

মোঃ শামীম মিয়া ঃ আজ বৃহস্পতিবার, তাই হাফ ক্লাস হলো। আশি, শফি,আর রাসেল,সাপি সময় ঠিক দুপুর বেলা, যাচ্ছে বাড়ির দিকে, এমন সময় একটা শব্দ তাদের কানে ভেসে আসে। চারদিক ভরা

রহিম স্যারের কথারহিম স্যারের কথা

(আবুল আলম) সপ্তম শ্রেণীতে (১৯৪১) ইংরেজি সাহিত্য পড়াতেন ‘রহিম স্যার’; আসল বইটির নাম ছিল ‘Choice Readings’! না, এখানে বই নিয়ে কোন কথা নয় – সব কথা শুধু আমার অতি প্রিয়