Children Communication Network আমার দেশ আমার গাঁয়ে আষাঢ় শ্রাবন মাসে

আমার গাঁয়ে আষাঢ় শ্রাবন মাসে

শরীফ আবদুল গোফরান

দুরন্ত কৈশর

আমার গাঁয়ে আষাঢ় শ্রাবন মাসে
বিলে-ঝিলে পদ্ম রাশি রাশি
মেঘের ফাঁকে মিষ্টি চাঁদের হাসি
তালের কোঁদা গাঙের জলে ভাসে।
আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
নাইতে নামে খোকা খুকুর দলে
সাতার কাটে কাদা মাখা জলে
ডুব দিয়ে যে করে কত খেলা।
আমার গাঁয়ে আষাঢ় শ্রাবন মাসে
গাঁয়ের বধূ যায় যে বাপের বাড়ি
টুকটুকে লাল পরে রঙিন শাড়ি
শাপলা শালুক ঢেউয়ের তালে নাচে।
লক্ষি জলায় ফোটে কলমি ফুল
পানসি ভিড়ে সোনাদিয়ার ঘাটে
সবুজ ধানে কোমর দোলায় মাঠে
দেখতে যেন মায়ের কানের দুল।
আমার গাঁয়ের আষঢ়- শ্রাবন মাসে
ছাতা মাথায় যায় যে বুড়ো হাটে
কাদায় ভরা সকল পথে ঘাটে
সাতার কাটে চরের বালিহাঁসে।
সে সব স্মৃতি কেমন করে হারিয়ে গেলো হায়
তবুও আমার মনটা আজো গাঁয়ে যেতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

‘আজি দখিন–দুয়ার খোলা’‘আজি দখিন–দুয়ার খোলা’

  আনিসুল হক :   ‘আজি দখিন-দুয়ার খোলা—/ এসো হে…।’ রবীন্দ্রনাথ ঠাকুর ১১২ বছর আগে লিখেছিলেন এই গান। আজ ২০২২ সালের ২৫ জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা বহুমুখী সেতুর

আষাঢ় মাসআষাঢ় মাস

::: জাফর আহমদ :::   কোন মাসের আজ পয়লা তারিখ কদমফুলের বিয়ে সতেজ বনের ভেতর ঘরে হৈচৈ এ নিয়ে । কাক ভিজে কয় আজকে আমার শরীরটা খুব তাজা ঘাসফড়িং এর

ফল-ফুলের মধুমাসফল-ফুলের মধুমাস

মজাদার ফল ও বাহারি ফুলের পসরা নিয়ে হাজির মধুমাস। রসালো ফলের মৌ মৌ গন্ধে উতলা এখন প্রকৃতি। চারদিক এখন পাকা ফলের সৌরভে মাতোয়ারা। মিষ্টি ফলের রসে টইটম্বুর মধুমাস। মধুমাস বলতে