Children Communication Network কবিতা এই ফাগুনের চিঠি

এই ফাগুনের চিঠি

:::::: মানিক লাল ঘোষের কবিতা :::
বাংলা আমার মায়ের ভাষা
প্রানের চেয়েও প্রিয়
এই ভাষাতেই বন্ধু তুমি
আমায় চিঠি দিও।
যেই ভাষার মান রাখতে
ঝরল কত প্রাণ
যেই ভাষাতে মিশে আছে
সেঁদো মাটির ঘ্রাণ।
রফিক-শফিক প্রাণ দিলো
যেই ভাষার জন্য
সেই ভাষাতেই চিঠি পড়ে
চাই যে হতে ধন্য।
যেই ভাষাতে বঙ্গবন্ধুর
৭ই মার্চের ভাষণ
শিক্ষা গুরু যেই ভাষাতে
করতো আমায় শাসন।
যেই ভাষাতে রবি ঠাকুরের
সৃষ্ট গীতাঞ্জলি
যেই ভাষার জন্য কতো
তরুণ হল বলী।
যেই ভাষাতে নজরুলের
বিদ্রোহী প্রতিবাদ
যেই ভাষাতে রাজপথে
জেগে উঠে সব হাত
যেই ভাষাতে জীবনানন্দের
রূপসী বাংলার মুখ হাসে
ভাটিয়ালী গানের সুরে
মাঝির মনে সুখ আসে।
আব্বাস উদ্দিন-হাছন রাজার
সুরের মূর্ছনায়
যেই ভাষাতে গান শুনলে
প্রান জুড়িয়ে যায়।
যেই ভাষাতে উচ্চারিত
প্রিয় শব্দ মা
এমন মধুর ভাষা বন্ধু
কোথাও পাবে না।
চিঠি দিও বন্ধু তুমি
মনের ভাষা দিয়ে
কোন অজানায় চাও হারাতে
আমায় সাথে নিয়ে।
ভবিষ্যতে কি হতে চাও
এবং পরিকল্পনা
বর্ণমালা দিয়ে তার
এঁকে দিও আল্পনা।
বন্ধু তুমি কেমন আছো
রক্ত ঝরা ফাগুনে?
তোমার প্রেমে অন্ধ আমি
পুড়ছে হৃদয় আগুনে!
চিঠি দিও বন্ধু তুমি
প্রিয় বাংলা ভাষায়
তোমার চিঠি কখন পাবো
রইলাম তার আশায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

বাবা আমার বাবা [ ১৯ জুন বিশ্ব বাবা দিবসের কবিতা ]বাবা আমার বাবা [ ১৯ জুন বিশ্ব বাবা দিবসের কবিতা ]

(বিশ্ব বাবা দিবসে সব বাবাকে শ্রদ্ধা ও ভালোবাসা।) —মানিক লাল ঘোষ— ছোট্টকালে কোলে নিয়ে বলতে কোথায় যাবা সেই স্মৃতি পড়ছে মনে কেমন আছো বাবা?   মা’র বকুনি-কান্না যখন চোখে আসতো

বর্ষা উৎসব-শুভ অংকুরবর্ষা উৎসব-শুভ অংকুর

মনের মধ্যে ইচ্ছে যত দিচ্ছে হামাগুড়ি মেঘের ডানায় মনকে রেখে যাচ্ছি মেঘের বাড়ি। মন কিবা কয় যা ইচ্ছে তাই গোলমেলে সব কাজ ভিজে এক সা কাপড় আমার বৃষ্টি মাথায় আজ।

মামা

কাজী নজরুল ইসলাম : : যেখানেতে দেখি যাহা মা-এর মতন আহা একটি কথায় এত সুধা মেশা নাই, মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনখানে কেহ পাইবে ভাই! হেরিলে