শিশু নির্যাতন রোধে প্রয়োজন সচেতনতা
ঘটনা দুইঃ ছোট্ট মেয়ে রাহা প্রতিদিন পাশের বাসার ওর বয়সী ছোট্ট একটা মেয়ের সাথে খেলতে যায়। একদিন মাকে বলে ও পাশের বাসায় গেল খেলতে। দরজা খুললেন সে বাসার কর্তা। রাহা বলল, আংকেল, মিতা বাসায় আছে? আংকেল এক মুহুর্তা ভাবলেন। তারপর খুশি হয়ে বললেন, হ্যা আছে, এসো এসো ভিতরে এসো। রাহা খুশিমনে ভিতরে ঢুঁকে গেল। এ ঘর ও ঘর খুঁজেও মিতা কিংবা আন্টি কায়কে পেল না। শুধু ওর সামনে হাসি হাসি চেহাড়া নিয়ে দাঁড়িয়ে আছে আংকেল।