Children Communication Network প্রতিবেদন বইমেলা হবে ! মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি

বইমেলা হবে ! মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি

এগিয়ে আসছে ভাষার মাস। বাংলা একাডেমি আগেই জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে অমর একুশে বইমেলা-২০২২ এবার ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হবে ।

আর করোনার সংক্রমণ বাড়লে স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করা হবে বলে জানিয়েছে তারা।

মেলা অন্যান্যবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানেই হবে। অমর একুশে বইমেলার চিরায়ত নিয়ম অনুযায়ী মেলা যেভাবে শুরু ও শেষ হয় এবারও সেভাবেই হবে। এবার মূলত দৃশ্যমান বইমেলার পাশাপাশি অনলাইনেও বইমেলার বিষয়টি ভাবা হচ্ছে, যেখানে অনলাইনেও বই বিক্রির ব্যবস্থা রাখা হবে। অনলাইনের বিষয়টিও যেন বিকশিত হয় সেদিকে লক্ষ্য রেখে এগিয়ে যাচ্ছে এবারের বইমেলা। স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা থাকবে ২০২০ সালের বইমেলা মতোই।

 

অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে অমর একুশে বইমেলা-২০২২ ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হবে। করোনার সংক্রমণ বেশি হলে স্বাভাবিকভাবেই স্বাস্থ্যবিধি আরও কঠোরভাবে প্রতিপালন করা হবে। এছাড়া সংক্রমণ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সরকার বইমেলার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

তিনি জানান, আমরা সবকিছু প্রস্তুত করে রাখছি। নইলে পরে তো আয়োজনটা আমরা করে উঠতে পারবো না। এখন সবদিক থেকেই আমরা কাজ এগিয়ে নিচ্ছি।  আমরা আশা করি ২০ থেকে ২২ তারিখের মধ্যে লটারি হয়ে যাবে। তারপর স্টল নির্মাণ হবে। যদিও একটু পিছিয়ে গেছে এবার, তবুও আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যেই সব কাজ হয়ে যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে অস্ট্রিয়ার ভিয়েনা: ঢাকার স্থান ১৬৬বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে অস্ট্রিয়ার ভিয়েনা: ঢাকার স্থান ১৬৬

বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় ১৭৩টি দেশের মধ্যে ঢাকার অবস্থান ১৬৬। তালিকায় এ নগরীর অবস্থান নিচের দিক থেকে সপ্তম। আজ বৃহস্পতিবার ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত দ্য গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৩

রোহিঙ্গা শিশুর চোখের পানি মুছবে কে?রোহিঙ্গা শিশুর চোখের পানি মুছবে কে?

এস এম ফয়েজঃঃ উখিয়ায় শরণার্থী ক্যাম্পের পাশের পাহাড়ের গাছতলায় বসে কাঁদছে ১০ বছরের এক রোহিঙ্গা শিশু, যার নাম আশরাফ। চুপচাপ কারো সঙ্গে কথা বলছে না। শুধু কাঁদছে। হঠাৎ চোখ পড়ল

বন্যাকবলিত এলাকার মানুষ এখন বাঁচার জন্য লড়ছেবন্যাকবলিত এলাকার মানুষ এখন বাঁচার জন্য লড়ছে

সিলেটের বন্যাকবলিত এলাকার মানুষ এখন বাঁচার জন্য লড়ছে। অনেকে অভুক্ত, কেউ আধা পেট খেয়ে আছে। বিশুদ্ধ খাবার পানির সংকট তীব্র। ঘরবাড়ি পানিতে ডুবে যাওয়ায় অনেকে স্থানীয় প্রশাসনের চালু করা আশ্রয়কেন্দ্রে