Children Communication Network কবিতা,ছড়া বৃষ্টির ছড়া

বৃষ্টির ছড়া

বিষ্টি এল কাশ বনে
জাগল সাড়া ঘাস বনে,
বকের সারি কোথা রে
লুকিয়ে গেল বাঁশ বনে৷

নদীতে নাই খেয়া যে,
ডাকল দূরে দেয়া যে,
কোন সে বনের আড়ালে
ফুটল আবার কেয়া যে৷

 

 

 

 

গাঁয়ের নামটি হাটখোলা,
বিষ্টি বাদল দেয় দোলা,
রাখাল ছেলে মেঘ দেখে,
যায় দাঁড়িয়ে পথ-ভোলা৷

মেঘের আঁধার মন টানে,
যায় সে ছুটে কোন খানে,
আউশ ধানের মাঠ ছেড়ে
আমন ধানের দেশ পানে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

বাবা আমার বাবা [ ১৯ জুন বিশ্ব বাবা দিবসের কবিতা ]বাবা আমার বাবা [ ১৯ জুন বিশ্ব বাবা দিবসের কবিতা ]

(বিশ্ব বাবা দিবসে সব বাবাকে শ্রদ্ধা ও ভালোবাসা।) —মানিক লাল ঘোষ— ছোট্টকালে কোলে নিয়ে বলতে কোথায় যাবা সেই স্মৃতি পড়ছে মনে কেমন আছো বাবা?   মা’র বকুনি-কান্না যখন চোখে আসতো

একেই বলে স্বাধীনতাএকেই বলে স্বাধীনতা

স. ম. শামসুল আলম-এর  ছড়া ::: নদীর যেমন ছুটে চলা শিশুর যেমন কথা বলা শাপলা যেমন হাসে একেই বলে স্বাধীনতা— শিশির যেমন ঘাসে। চাঁদের যেমন আলো দেয়া মাটি যেমন ফোটায়

বর্ষা উৎসব-শুভ অংকুরবর্ষা উৎসব-শুভ অংকুর

মনের মধ্যে ইচ্ছে যত দিচ্ছে হামাগুড়ি মেঘের ডানায় মনকে রেখে যাচ্ছি মেঘের বাড়ি। মন কিবা কয় যা ইচ্ছে তাই গোলমেলে সব কাজ ভিজে এক সা কাপড় আমার বৃষ্টি মাথায় আজ।