ভাল লাগা

far

( সুগন্ধী কলি )

ভাললাগে পিয়াজ মরিচ,ভাতটা পান্তা বাশি,
ষাড়ের ঘাড়ে লাঙ্গলটানা ঐ কৃষাণের হাসি ।

farmar

সবুজ ছাওয়া হাওয়ায় দোলা ফসল ভরা মাঠ,

ইষ্টিকুটুম আনাগোনা শাণ বাধানো ঘাট ।
নিবিড়ি মনে একই ধ্যানে মাছ রাঙ্গা ঐ পাখী,
কদম ডালে কুটুম পাখী উঠছে ডাকি ডাকি ।

চেয়ে আছে কৃষাণ বধু ভবিষ্যতের পানে,

baulমনটা হারায় বাউল ব্যাটা নিজের লেখা গানে ।

নদীর বুকে নৌকা চলে পালে লাগে হাওয়া,

আপন মনে ভাটিয়ালী সুরেসুরে গাওয়া ।

রাতের বেলা কৃষ্ণ আধাঁর ঐ জোনাকির আলো,

আধাঁরটা যে যায় কেটে যায় দেখতে লাগে ভাল ।

পালকি চড়ে গাঁয়ের মেয়ে বাবার বাড়ী ফেরে,

সাজের বেলা হারিকেনের আলোতে ঘর ভরে ।

footbol

লাটাই হাতে ঘুড়ি উড়ায় দুষ্টু কিশোর দল,
মন আনন্দে বৃষ্টি কাদায় খেলছেতো ফুটবল ।

তোতা পাখী খাঁচায় পোরা ঘরের আঙ্গিনায়,
মাঁচায় আছে রবিশশ্য মন জুড়িয়ে যায় ।

velege

তবলাতো নেই তানপুরা নেই আছেতো একতারা,
রেওয়াজ করে হাসনের গান মনটা দিশাহারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

আয়রে খোকন ফিরেআয়রে খোকন ফিরে

(মানিক লাল ঘোষ) আসছে খোকন খবর শুনে মায়ের মন খুব খুশী, সেই খুশীতে নাচছে আজি তুষি এবং পুষি। বাড়ি জুড়ে ব্যস্ত সবাই ব্যস্ত পাড়ার লোকজন, আসছে খোকন-আসবে খোকন কত্ত কিছুর

বিজ্ঞানের ভয়বিজ্ঞানের ভয়

   ( সামিউন বিনতে সফি ) ওরে ও ভাই শোনো, শোনো যখন পড়ি বিজ্ঞান মনে হয় কবে যেন হয়ে যাব অজ্ঞান।। বিজ্ঞানেরই এই দুনিয়া, পড়তে যদি না চাই বিজ্ঞান শিÿক

তোতাতোতা

মীম নোশিন নাওয়াল খান টুটুল গাছে মিষ্টি তোতা তোমার ভাই ঘর কোথা? যেথায় সেথায় যখন তখন, উড়ে বেড়াও ইচ্ছা মতন। অমন সুন্দর দু’টি পাখা, যায়না লেখা যায়না আাঁকা। আমার বান্ধবী