Children Communication Network ক্রিড়া কে জিতবেন গোল্ডেন বুট,মেসি নাকি এমবাপ্পে ?

কে জিতবেন গোল্ডেন বুট,মেসি নাকি এমবাপ্পে ?

উত্তেজনা, রোমাঞ্চ ও নাটকীয়তার সব পর্ব পেরিয়ে আর মাত্র একটি ম্যাচের অপেক্ষা। এখন বাকি শুধু ফাইনাল। কে উঁচিয়ে ধরবে সোনালি ট্রফি—সেই প্রশ্নের উত্তর মিলবে স্পেন–আর্জেন্টিনার ফাইনাল ম্যাচেই।

গোল্ডেন বুট কী, কীভাবে নির্ধারণ করা হয়?

গোল্ডেন বুট দেওয়া হয় বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাকে। ২০২২ কাতার বিশ্বকাপে ৮ গোল করে এই পুরস্কার জিতেছিলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। টুর্নামেন্ট শেষে একাধিক খেলোয়াড়ের গোলসংখ্যা সমান হলে, বেশি অ্যাসিস্ট করা ফুটবলারকে এগিয়ে রেখে বিজয়ী নির্ধারণ করা হয়। এরপরও সমতা থাকলে, কম সময় মাঠে খেলে গোল ও অ্যাসিস্ট করা খেলোয়াড়ই গোল্ডেন বুট জেতেন।

২০২৬ বিশ্বকাপে কারা এগিয়ে?

এবার গোল্ডেন বুটের লড়াই জমে উঠেছে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের মধ্যে। ফাইনালের আগে দুজনেরই গোল ৮টি। তবে অ্যাসিস্টে এগিয়ে আছেন মেসি। তাঁর অ্যাসিস্ট ৪টি, এমবাপ্পের ৩টি। ফলে টাইব্রেকারের হিসাবে এই মুহূর্তে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন আর্জেন্টিনা অধিনায়ক।

গোল্ডেন বুট জয়ের দৌড়ে কে কোথায়

লিওনেল মেসি (আর্জেন্টিনা): ৮ গোল, ৪ অ্যাসিস্ট

কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স): ৮ গোল, ৩ অ্যাসিস্ট

আর্লিং হলান্ড (নরওয়ে): ৭ গোল

জুড বেলিংহাম (ইংল্যান্ড): ৬ গোল, ১ অ্যাসিস্ট

হ্যারি কেইন (ইংল্যান্ড): ৬ গোল, ১ অ্যাসিস্ট

উসমান দেম্বেলে (ফ্রান্স): ৫ গোল, ২ অ্যাসিস্ট

মিকেল ওইয়ারসাবাল (স্পেন): ৫ গোল, ১ অ্যাসিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ইতিহাসের সেরা ফুটবল দল কোনটি ?ইতিহাসের সেরা ফুটবল দল কোনটি ?

কোন দলটি ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা হওয়ার যোগ্য? এই প্রশ্নটির উত্তর দেয়া সম্ভবত অসম্ভব। কারণ এক দশকের সেরা খেলোয়াড়দের আরেক দশকের সেরার মুখোমুখি করা সম্ভব না। কিন্তু স্যালফোর্ড ইউনিভার্সিটির সুপার

যা ভেবে মেসিকে মায়ামিতে নিচ্ছেন বেকহামযা ভেবে মেসিকে মায়ামিতে নিচ্ছেন বেকহাম

মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির মালিকানায় আছেন সাবেক ইংল্যান্ড মিডফিল্ডার ডেভিড বেকহাম। তিনি ফ্লোরিডাভিত্তিক ক্লাবটির সভাপতিও। ২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়া ইন্টার মায়ামিতে খেলতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে রাজি করানোর ব্যাপারে

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন , মেসির দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জেতা হলো নাআর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন , মেসির দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জেতা হলো না

লিওনেল মেসির আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের করা একমাত্র গোলেই নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ জিতে নেয় স্প্যানিশরা। এর আগে