Children Communication Network শিক্ষাঙ্গন /মেধাবী মুখ শিক্ষা প্রতিষ্ঠানে এখন থেকে সাপ্তাহিক ছুটি দুদিন !

শিক্ষা প্রতিষ্ঠানে এখন থেকে সাপ্তাহিক ছুটি দুদিন !

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি এখন থেকে দুদিন করার সিদ্ধান্ত হয়েছে। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার এ বৈঠক। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চ্যুয়ালি এ সভায় অংশ নেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বর্তমানে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কেউ কেউ সপ্তাহে দুদিন ছুটি রাখে। তবে সরকারি সিদ্ধান্ত হলো সাপ্তাহিক ছুটি এক দিন। তাই দেশের সরকারি স্কুল–কলেজগুলোতে সপ্তাহে এক দিন ছুটির নিয়মই মানা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছর থেকে সাপ্তাহিক ছুটি দুদিন হওয়ার ঘোষণা ছিল। কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এ ছুটি এ মুহূর্তে দুদিন হওয়ার চিন্তাভাবনা হচ্ছে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সম্প্রতি তিনি ঢাকায় এক অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

হাত হারানো ফাল্গুনী জিপিএ-৫ পেয়েছেহাত হারানো ফাল্গুনী জিপিএ-৫ পেয়েছে

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার দুই হাত হারানো ফাল্গুনী সাহা এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। ঢাকা বোর্ডের অধীনে উত্তরা ট্রাস্ট কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ফাল্গুনী। ফাল্গুনীর অসাধারণ এ

প্রথম শ্রেণি ও প্রাথমিক-মাধ্যমিকে ভর্তি কীভাবেপ্রথম শ্রেণি ও প্রাথমিক-মাধ্যমিকে ভর্তি কীভাবে

প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। আগের মতো লটারির মাধ্যমেই প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয় আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে

এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতএসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বন্যার কারণে ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ শুক্রবার কিছুক্ষণ আগে প্রথম আলোকে এই