Children Communication Network শিক্ষাঙ্গন /মেধাবী মুখ প্রথম শ্রেণি ও প্রাথমিক-মাধ্যমিকে ভর্তি কীভাবে

প্রথম শ্রেণি ও প্রাথমিক-মাধ্যমিকে ভর্তি কীভাবে

প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। আগের মতো লটারির মাধ্যমেই প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা না নিয়ে লটারির মাধ্যমেই কার্যক্রম পরিচালনা করা হবে। এ ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণার পর থেকে অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। শিশু সন্তানকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে অনেকেই কোচিং সেন্টার ও গৃহশিক্ষকদের দ্বারস্থ হন। অভিভাবকদের এ উদ্বেগ কমাতে মন্ত্রী নামমাত্র পরীক্ষা নেওয়ার কথা জানালেও দুশ্চিন্তা কমেনি। বরং কোচিং সেন্টারগুলোতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভিড় বেড়েছে। এ নিয়ে  প্রতিবেদন প্রকাশ হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন, আগের মতোই লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। কোনো পরীক্ষা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

শিক্ষক বাবার মেয়ে সুমাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম !শিক্ষক বাবার মেয়ে সুমাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম !

২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় ২৯২ দশমিক ৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন সুমাইয়া মোসলেম মীম। জানা গেছে, মীম খুলনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ভর্তি

মেডিক্যালে চান্স পেয়েছে রিস্কা চালক বাবার মেয়ে হারিছা!মেডিক্যালে চান্স পেয়েছে রিস্কা চালক বাবার মেয়ে হারিছা!

বানারীপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. মিজানুর রহমান হাওলাদার ও রাজিয়া দম্পতির তৃতীয় কন্যা অদম্য মেধাবী সাদিয়া আফরিন হারিছা । এমবিবিএস (শিক্ষাবর্ষ ২০২১-২২) ভর্তি পরীক্ষায় রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তির যোগ্যতা

শিক্ষা প্রতিষ্ঠানে এখন থেকে সাপ্তাহিক ছুটি দুদিন !শিক্ষা প্রতিষ্ঠানে এখন থেকে সাপ্তাহিক ছুটি দুদিন !

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি এখন থেকে দুদিন করার সিদ্ধান্ত হয়েছে। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার এ