Children Communication Network কবিতা হায়রে মানুষ

হায়রে মানুষ

( সিরাজুম মুনির ফাহিম )

 

 imagesnn

ছিন্নবিনার অস্ফুট স্বরে জীবন ভেলায় ভাসি…

জীবন খেলায় শিখছি আমি,শিখছি দিবা রাতি…

মানুষ মানুষ যুদ্ধে আজই হলাম পাগলপারা…

এমন খেলা শিখতে গিয়ে হলাম বিবেকহারা…

ভয় পাইনা বাঘ কে আজই,নয়তো ভালুককে….

মানুষেরই জন্যে আমি মরছি ভয়েতে…

ছলনারই একোন খেলা খেলছো সবাই ভাই…

আজ ও ভাই ভালোবাসার কোনই দাম নাই…

মানুষের নাকি বিবেক আছে,আছে মনুষত্ব্য…

বিবেকে আজ পশুর মত হিংস্রতা ই পোষ্য…

লোভ এ কোন মায়ার জালে জড়ালি মানবকুল!!!

লোভের জন্য বিবেক পালায় যোজন যোজন দূর…

ভালোবাসা সে তো এখন বন্দি হয়ে আছে…

স্বার্থপরতা গ্রাস করেছে ভালোবাসাকে…

অভিনয়ের শিল্পি হলাম আমরা সবাই হায়!!

ভালোবাসার অভিনয়ে স্বার্থ টাকেই চাই…

ফিরে আস ওগো মানুষ ওরে মাখলুকাত…

সৃষ্টির সেরা হবার রাখরে সম্মান…

আশরাফুল মাখলুকাতের মত ফিরে এস তুমি…

তোমার পুণ্যে ধন্য কর এই পৃথিবির ভুমি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

তোতাতোতা

মীম নোশিন নাওয়াল খান টুটুল গাছে মিষ্টি তোতা তোমার ভাই ঘর কোথা? যেথায় সেথায় যখন তখন, উড়ে বেড়াও ইচ্ছা মতন। অমন সুন্দর দু’টি পাখা, যায়না লেখা যায়না আাঁকা। আমার বান্ধবী

ভাল লাগাভাল লাগা

( সুগন্ধী কলি ) ভাললাগে পিয়াজ মরিচ,ভাতটা পান্তা বাশি, ষাড়ের ঘাড়ে লাঙ্গলটানা ঐ কৃষাণের হাসি । সবুজ ছাওয়া হাওয়ায় দোলা ফসল ভরা মাঠ, ইষ্টিকুটুম আনাগোনা শাণ বাধানো ঘাট । নিবিড়ি

এই ফাগুনের চিঠিএই ফাগুনের চিঠি

:::::: মানিক লাল ঘোষের কবিতা ::: বাংলা আমার মায়ের ভাষা প্রানের চেয়েও প্রিয় এই ভাষাতেই বন্ধু তুমি আমায় চিঠি দিও। যেই ভাষার মান রাখতে ঝরল কত প্রাণ যেই ভাষাতে মিশে