আষাঢ় মাস

::: জাফর আহমদ :::

 

কোন মাসের আজ পয়লা তারিখ

কদমফুলের বিয়ে

সতেজ বনের ভেতর ঘরে

হৈচৈ এ নিয়ে ।

কাক ভিজে কয় আজকে আমার

শরীরটা খুব তাজা

ঘাসফড়িং এর সঙ্গে খাবো

ইলশেগুঁড়ি ভাজা ।

 

মেঘের গায়ে রোদ লেগেছে

ওম কিছু পাস যদি

ঝুমঝুমিয়ে বৃষ্টি এসে

ভিজিয়ে দিলো রোদ ই ।

কেয়ার ঘ্রাণে বদ্ধ মাতাল

দুলছিলো মৌরাণী

মেঘের ভেলায় এ অবেলায়

চলছে কি মেজবানি !

সূর্য মামা হারিয়ে জামা

পালিয়েছিলো ঘরে

একটুখানি মেঘ সরাতেই

লাজে কেমন মরে !

খুকির পুতুল নাইয়র যাবে

নৌকা ঘাটে বাঁধা

সকাল গিয়ে দুপুর হলো

হয়নি তবু রাঁধা ।

 

ঝুম বরষায় চুবচুবে সব

চুলাও ভিজে সারা

খুকির ভীষণ রাগ পেয়েছে

আজ যাবেনা তারা ।

দাওয়ায় বসে দেখছিতো বেশ

হাসনুহানার হাসি

তিরতিরিয়ে ভেজা বাতাস

বললো ভালোবাসি ।

সবুজবীথির সবুজ পাতা

গাঢ় সবুজ ঘাস

বৃষ্টি এসে জানিয়ে দিলো

এইতো আষাঢ় মাস ।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

বাংলাদেশের অনিন্দ্য সুন্দর ঝর্ণাবাংলাদেশের অনিন্দ্য সুন্দর ঝর্ণা

অসাধারণ সুন্দর পাহাড়ের মনোরম দৃশ্যকে দ্বিগুণ করে দেয় ঝর্ণা। বাংলাদেশের ঝর্ণার কথা বললেই প্রথমেই মনে আসে বান্দরবানের শৈলপ্রপাত, কক্সবাজারের হিমছড়ির ঝর্ণা, সীতাকুণ্ডের ইকোপার্কের ঝর্ণা, সিলেটের হামহাম ও মাধবকুণ্ডের ঝর্ণা। এগুলো

বর্ষা উৎসব-শুভ অংকুরবর্ষা উৎসব-শুভ অংকুর

মনের মধ্যে ইচ্ছে যত দিচ্ছে হামাগুড়ি মেঘের ডানায় মনকে রেখে যাচ্ছি মেঘের বাড়ি। মন কিবা কয় যা ইচ্ছে তাই গোলমেলে সব কাজ ভিজে এক সা কাপড় আমার বৃষ্টি মাথায় আজ।

আবহমান বাংলায় শীতআবহমান বাংলায় শীত

ড. মির শাহ আলম এখন শীত। এই সময়ে শীত পড়বে, মানুষ শীত অনুভব করবে এটাই স্বাভাবিক। ঋতু পরিক্রমায় বছরের এই সময় শীত নির্ধারিত। আমাদের দেশ গ্রাম প্রধান, গ্রামে শীতের কিছু