Children Communication Network প্রতিবেদন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ভিডিও গেম ‘দুঃখিত শয়তান’ !!!

বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ভিডিও গেম ‘দুঃখিত শয়তান’ !!!

তরুণদের ইন্টারনেট এবং গেমিংয়ে আসক্তি বিশ্বজুড়ে একটি বড় চিন্তার বিষয়। টানা সত্তর ঘন্টা গেম খেলে মৃত্যুর ঘটনাও ঘটেছে কোরিয়াতে।

বাংলাদেশের নতুন প্রজন্মেও কিন্তু গেমিং আসক্তি প্রবল। বিভিন্ন দেশে নানা দিক বিশ্লেষণ করে এই সমস্যার সমাধান খুঁজছে। ঠিক তখন নেট ম্যানিয়ার আক্রান্ত আইরিশ যুবক জেমি ফারেল করছেন অন্য একটি কাজ। তার এক অদ্ভূত নেশা রয়েছে, ভার্চুয়াল জগতের ডার্কেস্ট ফ্যাক্ট গুলিকে খুঁজে বের করা।

এই নেশার তাগিদেই ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে একদিন তার নজরে পড়ে এক অদ্ভুত ভিডিও গেম। নাম ‘স্যাড স্যাটান’। বাংলায় যার মানে দাঁড়ায় ‘দুঃখিত শয়তান’। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এই গেম। যারা খেলেছে, এই দাবিই করেছেন।

আজ অবধি কেউ জানে না, কে তৈরি করেছিলেন এই গেমটি।

জেমি নিজে একজন ভিডিও গেম ফ্রিক। কিন্তু, এই খেলাটি খেলতে গিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন তিনি। এর মাত্র পাঁচটি পর্ব ইউটিউবে আপলোড করতে পেরছিলেন জেমি। তাতেই জীবন দুর্বিসহ হয়ে উঠেছিল তার। সব সময় মনে হত যেন গেমের কাল্পনিক চরিত্ররা বাস্তবেও তাকে তাড়া করে বেড়াচ্ছে

 

সূত্র – কালের কন্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ভয়ঙ্কর অনলাইন গেম ! সতর্ক থাকুন সচেতন রাখুন !!ভয়ঙ্কর অনলাইন গেম ! সতর্ক থাকুন সচেতন রাখুন !!

অনলাইন ভিত্তিক গেম ‘ব্লু হোয়েল’ ইতোমধ্যে কমবেশি সব দেশেই আলোড়ন তুলেছে। সারাবিশ্বে অভিভাবকের জন্য এখন আতঙ্কের নাম এটি। রাশিয়ায় উদ্ভাবিত এই গেম খেলতে গিয়ে সারা পৃথিবীতে এরই মধ্যে দেড়শতাধিক মানুষ

না জেনে সন্তানের ক্ষতি করছেন না তো? হেলিকপ্টার প্যারেন্টিংনা জেনে সন্তানের ক্ষতি করছেন না তো? হেলিকপ্টার প্যারেন্টিং

পৃথা পারমিতা নাগ :: ঘটনা ১: ছোট্ট রিয়ানা। স্কুলের বন্ধু অনিন্দ্য তার টিফিন কেড়ে নিয়েছে, স্কুলে তাই তারা ঝগড়া করেছে। কাঁদতে কাঁদতে মাকে এসে জানাল রিয়ানা। ব্যাপারটা আর দশটা শিশুর

পদ্মাসেতু উদ্বোধন : খুলে গেল দক্ষিনের দুয়ার !পদ্মাসেতু উদ্বোধন : খুলে গেল দক্ষিনের দুয়ার !

পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের সক্ষমতার প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন করেন। সেতু উদ্বোধনে উচ্ছ্বাসে ভাসছেন দুই পারের বাসিন্দারা। সেতু চালুর মধ্য দিয়ে খুলে গেল দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের