Children Communication Network প্রতিবেদন,শিক্ষাঙ্গন /মেধাবী মুখ যেসব নিয়ম মেনে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে

যেসব নিয়ম মেনে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে

প্রায় ১৭ মাস বন্ধ থাকার পর বাংলাদেশে ১২ সেপ্টেম্বর হতে কীভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে তার বিস্তারিত ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। করোনাভাইরাস মহামারীর পর গত বছরের মার্চের দ্বিতীয়ার্ধে বাংলাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল।

রবিবার ঢাকার সচিবালয়ে এক আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিকদের কাছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সরকারি প্রস্তুতি এবং পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন অগাস্টের শেষ দিকে সংক্রমনের হার কমে যাওয়াতে তারা ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বহাল রেখেছেন। সেদিন থেকে প্রাথমিক , মাধ্যমিক ,উচ্চ মাধ্যমিকসহ সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণীকক্ষে পাঠদান শুরু করবে।

তবে এক্ষেত্রে কিছু সরকারী নির্দেশনা মেনে চলতে হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন যেহেতু প্রায় ১৭ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলছে, তাই খোলার জন্য সার্বিক প্রস্তুতির দরকার রয়েছে। একই সঙ্গে নতুন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে সচেতনতা সৃষ্টির বিষয়েও গুরুত্ব দিয়েছেন তিনি।

যেসব নির্দেশনা মেনে চলতে হবে:

শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো শ্রেণীকক্ষে পাঠদান শুরু করলেও সেখানে বেশ কিছু নিয়ম-কানুন এবং নির্দেশনা মেনে চলতে হবে:

•শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষা কার্যক্রম চালাতে হবে।

•স্কুলে স্যানিটাইজ করার ব্যবস্থা রাখতে হবে। স্কুলে যেতে হলে মাস্ক পরা বাধ্যতামূলক

•চলতি বছর এবং সামনের বছর যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দেবে, তাদের প্রতিদিনই ক্লাস নেয়া হবে।

•প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণীর ক্লাসও চলবে প্রতিদিন।

•প্রাথমিক স্কুলে প্রথম হতে চতুর্থ শ্রেণী এবং হাইস্কুলে ষষ্ঠ হতে অষ্টম শ্রেণীর ক্লাস চলবে সপ্তাহে একদিন করে।

•স্কুলে কোন অ্যাসেম্বলি হবে না। খেলাধূলা হবে স্বল্প পরিসরে। লাইন বেঁধে ক্লাসে ঢুকতে হবে এবং বেরুতে হবে।

•শুরুতে দিনে ৪ হতে ৫ ঘণ্টা করে ক্লাস নেয়া হবে। পরে সময় আরও বাড়ানো হবে।

•বিশ্ববিদ্যালয়গুলো তাদের সিন্ডিকেটের সভা করে খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে

শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, সরকার প্রতিদিনের সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন শ্রেণীর জন্য স্কুলের সময় এবং দিনের সংখ্যা পর্যায়ক্রমে বাড়ানো হবে। যদি সংক্রমন বেড়ে যায়, প্রয়োজন হলে আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে।

সৈজন্যে – বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

কীভাবে এল বন্ধু দিবসকীভাবে এল বন্ধু দিবস

পুরো পৃথিবী এক দিকে, আর আমি অন্য দিক/ সবাই বলে করছ ভুল, আর তোরা বলিস ঠিক/ তোরা ছিলি, তোরা আছিস/ জানি তোরাই থাকবি/ বন্ধু বোঝে আমাকে, বন্ধু আছে আর কী

ছোটদের ঈদ কার্ডছোটদের ঈদ কার্ড

( এম. এম. শামসুল হক সাকিব ) ঈদ আসছে আর সবার ব্যস্ততা বাড়ছে। নতুন জামা কাপড়ের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ কার্ড এখন একটি আকর্ষণীয় বস্তু। দীর্ঘ ১ মাস

শিক্ষক বাবার মেয়ে সুমাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম !শিক্ষক বাবার মেয়ে সুমাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম !

২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় ২৯২ দশমিক ৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন সুমাইয়া মোসলেম মীম। জানা গেছে, মীম খুলনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ভর্তি