Children Communication Network প্রতিবেদন জল দাসের জীবন !

জল দাসের জীবন !

 

নদীতে ভাসছে অনেকগুলো নৌকা। প্রত্যেক নৌকায় এক একটি পরিবার। যারা ভাসমান জেলে বা ‘মানতা’ নামে পরিচিত।

এ সম্প্রদায়ের মানুষের জন্ম, শৈশব, যৌবন, বার্ধক্য অর্থাৎ গোটা জীবন কাটে নৌকায়। শুধু মৃত্যুর পর এক খণ্ড জমির প্রয়োজন পড়ে। অনেকের ভাগ্যে তাও জোটে না।

মানতার মানুষের জীবনের গল্প এবং হাসি-কান্না জমে আছে এই নৌকায়। সম্প্রদায়টি নদীর জলে ভেসে ভেসে কাটিয়ে দিচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম। ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত জীবনযুদ্ধে লড়ছে।

এসব নৌকা বহরে দেখা যায়, কেউ ছেঁড়া জাল মেরামত করছেন; কেউ করছেন রান্নার কাজ; কেউবা আবার ঘুমাচ্ছেন। মহিলারা একজন অপরজনের মাথায় সিঁথি দিচ্ছেন আর সন্তানের পরিচর্যায় ব্যস্ত রয়েছেন। স্থায়ী জায়গা-জমি না থাকায় এই সম্প্রদায়ের নারী-পুরুষ এবং শিশু-বৃদ্ধ একই সঙ্গে নৌকায় বসবাস করেন। সেই নৌকা নিয়ে মাছ ধরতে যান।

সকাল বেলায় নৌকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে মাছ ধরতে যান। নদীর বিভিন্ন এলাকায় মাছ ধরা শেষে বিকেলে সেখানেই ফিরে আসেন। নদীপাড়ের স্থানীয় বাজারে মাছ বিক্রি করে পাওনাদারদের দেনা পরিশোধ ও খাবার সামগ্রী ক্রয়ের পর তাদের হাতে তেমন কিছু থাকে না। এ জন্য অর্থ সঞ্চয় বলতে কিছু নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

রোহিঙ্গাদের কান্নায় মানবতার পরাজয়রোহিঙ্গাদের কান্নায় মানবতার পরাজয়

মোহাম্মদ নজাবত আলী :: বর্তমান পৃথিবীতে কিছু রাষ্ট্রে জাতিগত বৈষম্য, দাঙ্গা-হাঙ্গামা দেখা দিয়েছে। বিভিন্ন ধর্মের সমন্বিত রূপ যখন জাতিগত বিরোধে পরিণত হয় তখন দেশটিতে নানা ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়। আর

বইমেলা হবে ! মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধিবইমেলা হবে ! মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি

এগিয়ে আসছে ভাষার মাস। বাংলা একাডেমি আগেই জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে অমর একুশে বইমেলা-২০২২ এবার ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হবে । আর করোনার সংক্রমণ বাড়লে স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করা হবে

এসএসসিতে পাশের হার ৯৩.৫৮ জিপিএ ফাইভ ১,৮৩,৩৪০ জনএসএসসিতে পাশের হার ৯৩.৫৮ জিপিএ ফাইভ ১,৮৩,৩৪০ জন

করোনাকালীন সময় অনুষ্ঠিত ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফলাফল প্রকাশের মূল অনুষ্ঠান আয়োজন করা হয়। ২২