Children Communication Network শিক্ষাঙ্গন /মেধাবী মুখ টিকা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ নিষেধ

টিকা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ নিষেধ

করোনা মহামারির নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধী ১১ দফা বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এতে শিক্ষার্থীদের টিকা সনদ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ১২ বছরের ঊর্ধ্বের সব ছাত্র-ছাত্রীকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত তারিখের পরে টিকা সনদ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

এদিন সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, স্কুলের আইডির পাশাপাশি শিক্ষার্থী হিসেবে যে কোনো প্রমাণ দেখাতে পারলে ১২-১৮ বছর বয়সীদের টিকা দেওয়া হবে। শিক্ষার্থীরা আইডি কার্ড নিয়ে কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে। কারও আইডি কার্ড না থাকলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ড দেখালে টিকা দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী জানান, ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের সংখ্যা ১ কোটি ১৬ লাখ ২৩ হাজার ৩২২ জন। এদের মধ্যে ৪৪ লাখ প্রথম ডোজ টিকা পেয়েছে। ৪ লাখ ১৯ হাজার ৫৫৪ দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে। মোট ৪৮ লাখ ১৯ হাজার ৫৫৪ জন শিক্ষার্থী করোনার টিকা পেয়েছে। ৭৫ লাখ ৫৪ হাজার ৬০৬ জন শিক্ষার্থী করোনার কোনো টিকা পায়নি।

মন্ত্রী বলেন, দেশের ৩৯৭টি উপজেলায় ১৫ জানুয়ারির মধ্যে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া শেষ করতে পারবো জানিয়ে দীপু মনি বলেন, বাকী উপজেলাগুলোতে আগামী ৩১ জানুয়ারির মধ্যে টিকা দেওয়া শেষ করা যাবে। ৩১ জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর প্রথম ডোজ শেষ করতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

সাংবাদিকদের সন্তানদের নিয়ে বিডিজেএ’র আর্ট প্রশিক্ষণের উদ্বোধন।সাংবাদিকদের সন্তানদের নিয়ে বিডিজেএ’র আর্ট প্রশিক্ষণের উদ্বোধন।

  শিশু – কিশোরদের মেধা এবং মনন বিকাশে অংকন প্রশিক্ষণ শুরু করেছে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন (বিডিজেএ)’ ঢাকা। শনিবার (১ জুন, ২০২৪খৃস্টাব্দ) রাতে বিডিজেএ’র সদস্যদের সন্তানদের নিয়ে অনলাইন আর্ট প্রশিক্ষণের

শিক্ষক বাবার মেয়ে সুমাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম !শিক্ষক বাবার মেয়ে সুমাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম !

২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় ২৯২ দশমিক ৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন সুমাইয়া মোসলেম মীম। জানা গেছে, মীম খুলনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ভর্তি

ভ্যানচালক বাবার ছেলে ঢাবিতে, মেয়ে মেডিকেলেভ্যানচালক বাবার ছেলে ঢাবিতে, মেয়ে মেডিকেলে

ঠাকুরগাঁওয়ের বালীয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলসাড়া গ্রামের বাসিন্দা আফতাবর রহমান। স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে আর বৃদ্ধা মাকে নিয়ে সাত সদস্যদের সংসারের আয়ের উৎস ভ্যানগাড়ি। নিজস্ব জমি জমা নেই