Children Communication Network জানা-অজানা প্রজাপতি কি শুঁয়োপোকার স্মৃতি মনে রাখে – ১০ বছরের এক শিশু পেল উত্তর খুঁজে

প্রজাপতি কি শুঁয়োপোকার স্মৃতি মনে রাখে – ১০ বছরের এক শিশু পেল উত্তর খুঁজে

আসহাবিল ইয়ামিন:

জাপানের বেশির ভাগ প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা সাধারণত অবসর সময়ে বেসবল খেলে, পোকেমন কার্ড জমায় কিংবা কমিকস পড়ে সময় কাটাতে ভালোবাসে। কিন্তু জাপানের হিয়োগো প্রিফেকচারের কোবে শহরের বাসিন্দা জো নাগাইয়ের আগ্রহটা ছিল একটু ভিন্ন ও বিচিত্র। সে তার অবসর সময়ে নিজের হাতে অতি যত্ন নিয়ে এশীয় সোয়ালোটেইল প্রজাপতি লালনপালন করত। এই প্রজাপতির বৈজ্ঞানিক নাম প্যাপিলিও জুথাস (Papilio xuthus)।

এশীয় সোয়ালোটেইল প্রজাপতির ডানার কিনারায় বেশ উজ্জ্বল কিছু ফোঁটা বা বিন্দু থাকে, যা দেখে এদের সহজেই চেনা যায়। স্থানীয় গাছপালা ও ফুলগাছের পরাগায়নেও এদের বড় ভূমিকা রয়েছে।

একদিন জো খেয়াল করে, শুঁয়োপোকা থেকে প্রজাপতিতে রূপ নেওয়ার পরও পতঙ্গগুলো যেন তাকে চিনতে পারছে। এরপর তার মনে প্রশ্ন জাগে, শুঁয়োপোকা অবস্থায় তৈরি হওয়া স্মৃতি কি প্রজাপতির মনে থাকে?

এই প্রশ্নের উত্তর খুঁজতে জো নিজেই কিছু পরীক্ষা করে ফেলে। পরে সে তার পরীক্ষার ফলাফল পেশাদার বিজ্ঞানীদের সামনে তুলে ধরে। জো নাগাইয়ের এই গবেষণা প্রাণীদের চিন্তাভাবনা ও আচরণ নিয়ে বিজ্ঞানীদের বহু পুরোনো ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

আজব বাওবাব গাছআজব বাওবাব গাছ

বাওবাব গাছ। আফ্রিকার শুষ্কতম অঞ্চল থেকে মধ্য আফ্রিকার প্রায় সব দেশেই এ গাছের দেখা মেলে। বাওবাব গাছের পাতা তাজা অবস্থায় আবার শুকিয়েও খাওয়া যায়। কচি পাতায় শতকরা ৪ ভাগ প্রোটিন

প্রজাপতি যা দেখে, আমরা তা দেখি নাপ্রজাপতি যা দেখে, আমরা তা দেখি না

 অতিরিক্ত ঠান্ডায় উড়তে পারে না প্রজাপতি স্বাচ্ছন্দ্যে ওড়ার জন্য প্রজাপতির দেহের তাপমাত্রা থাকতে হয় ৮২-১০০ ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ ২৭-৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এরা ভালো উড়তে পারে। কিন্তু তাপমাত্রা কমে ১২

কেউ নেই, তবু কে যেন নাম ধরে ডাকে, কী সেই রহস্যকেউ নেই, তবু কে যেন নাম ধরে ডাকে, কী সেই রহস্য

হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলে দেখলেন, কেউ নেই। তাহলে কে নাড়ল কড়া? আবার আশপাশে কেউ নেই, অথচ মাঝেমধ্যে মনে হয়, পাশে কেউ আছে। কেউ হয়তো আপনাকে অনুসরণ করছে।