Children Communication Network শিক্ষাঙ্গন /মেধাবী মুখ শিক্ষক বাবার মেয়ে সুমাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম !

শিক্ষক বাবার মেয়ে সুমাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম !

২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় ২৯২ দশমিক ৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন সুমাইয়া মোসলেম মীম।

জানা গেছে, মীম খুলনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ভর্তি পরীক্ষার লিখিত অংশে তিনি ৯২ দশমিক ৫ পেয়েছেন। আর এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএতে পেয়েছেন ২০০ নম্বর।

মীমের বাবার নাম মো. মোসলেম উদ্দিন সরদার। তিনি পেশায় একজন সহকারী অধ্যাপক। তার মায়ের নাম খাদিজা খাতুন। তিনি একজন সরকারি চাকরিজীবী। ২০১৯ সালে যশোর বোর্ডের ডুমুরিয়া গার্লস স্কুল থেকে এসএসসি পাস করেন তিনি। ২০২১ সালে সরকারি এম এম সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। দুই পরীক্ষাতেই জিপিএ-৫ পেয়েছেন তিনি। খুলনার মৌলভীপারার বাউন্ডারি রোডের ১৪/টিবি এলাকায় পরিবার নিয়ে থাকেন তিনি।

এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক লাখ ৩৯ হাজারের বেশি শিক্ষার্থী। এদের মধ্যে ৪০ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন ৭৯ হাজার ৩৩৯ জন। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।

দেশের সরকারি মেডিকেল কলেজে বিভিন্ন কোটাসহ আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি। এবার সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছেন এক হাজার ৮৮৫ জন ছাত্র। আর সরকারি মেডিকেলে চান্সপ্রাপ্ত ছাত্রীর সংখ্যা দুই হাজার ৩৪৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ভাষা আন্দোলনভাষা আন্দোলন

জিবলু রহমান ।। বৃটিশ পরাধীনতার যুগে ১৯১৮ সালে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষাকে অভিভক্ত ভারতের রাষ্ট্রভাষার মর্যাদাদানের দাবি জানান। ১৯২১ সালে নবাব সৈয়দ নবাব আলী চৌধুরী বাংলা ভাষাকে বাংলার রাষ্ট্রভাষা

বাদ যাচ্ছে এস.এস.সি পরীক্ষাবাদ যাচ্ছে এস.এস.সি পরীক্ষা

২০২৩ সাল থেকে আসছে শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন। উঠে যাচ্ছে নবম ও দশম শ্রেণী সিলেবাসের ভিত্তিক বোর্ড পরীক্ষা। একেবারে দশম শ্রেণির পর এসএসসি নামে একটি পাবলিক পরীক্ষা হবে, তবে তা

হাত হারানো ফাল্গুনী জিপিএ-৫ পেয়েছেহাত হারানো ফাল্গুনী জিপিএ-৫ পেয়েছে

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার দুই হাত হারানো ফাল্গুনী সাহা এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। ঢাকা বোর্ডের অধীনে উত্তরা ট্রাস্ট কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ফাল্গুনী। ফাল্গুনীর অসাধারণ এ