Children Communication Network শিক্ষাঙ্গন /মেধাবী মুখ টিকা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ নিষেধ

টিকা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ নিষেধ

করোনা মহামারির নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধী ১১ দফা বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এতে শিক্ষার্থীদের টিকা সনদ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ১২ বছরের ঊর্ধ্বের সব ছাত্র-ছাত্রীকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত তারিখের পরে টিকা সনদ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

এদিন সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, স্কুলের আইডির পাশাপাশি শিক্ষার্থী হিসেবে যে কোনো প্রমাণ দেখাতে পারলে ১২-১৮ বছর বয়সীদের টিকা দেওয়া হবে। শিক্ষার্থীরা আইডি কার্ড নিয়ে কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে। কারও আইডি কার্ড না থাকলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ড দেখালে টিকা দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী জানান, ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের সংখ্যা ১ কোটি ১৬ লাখ ২৩ হাজার ৩২২ জন। এদের মধ্যে ৪৪ লাখ প্রথম ডোজ টিকা পেয়েছে। ৪ লাখ ১৯ হাজার ৫৫৪ দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে। মোট ৪৮ লাখ ১৯ হাজার ৫৫৪ জন শিক্ষার্থী করোনার টিকা পেয়েছে। ৭৫ লাখ ৫৪ হাজার ৬০৬ জন শিক্ষার্থী করোনার কোনো টিকা পায়নি।

মন্ত্রী বলেন, দেশের ৩৯৭টি উপজেলায় ১৫ জানুয়ারির মধ্যে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া শেষ করতে পারবো জানিয়ে দীপু মনি বলেন, বাকী উপজেলাগুলোতে আগামী ৩১ জানুয়ারির মধ্যে টিকা দেওয়া শেষ করা যাবে। ৩১ জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর প্রথম ডোজ শেষ করতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

শ্রেণিকক্ষে ফিরেছে প্রাণ !শ্রেণিকক্ষে ফিরেছে প্রাণ !

  ৫৪৩ দিন পর শ্রেণিকক্ষের দ্বার খুলেছে আজ।  শিক্ষার্থীরা ফিরেছে নিজ ভুবনে।  করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।  সংক্রমণ কিছুটা কমে আসায়

মেডিক্যালে চান্স পেয়েছে রিস্কা চালক বাবার মেয়ে হারিছা!মেডিক্যালে চান্স পেয়েছে রিস্কা চালক বাবার মেয়ে হারিছা!

বানারীপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. মিজানুর রহমান হাওলাদার ও রাজিয়া দম্পতির তৃতীয় কন্যা অদম্য মেধাবী সাদিয়া আফরিন হারিছা । এমবিবিএস (শিক্ষাবর্ষ ২০২১-২২) ভর্তি পরীক্ষায় রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তির যোগ্যতা

মেডিকেলে জাতীয় মেধায় দ্বিতীয় আব্দুল্লাহ, তৃতীয় অভিকমেডিকেলে জাতীয় মেধায় দ্বিতীয় আব্দুল্লাহ, তৃতীয় অভিক

  এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় দ্বিতীয় হয়েছেন আব্দুল্লাহ। তিনি রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থী। এ ব্যাপারে আব্দুল্লাহ জানান, ফল জানতে পারার পরই আল্লাহ্‌র নিকটে কৃতজ্ঞতা জানিয়েছি। ফল জেনে আমার