ত্রিশ এপ্রিল ৭১১ খ্রিস্টাব্দ মুসলিম সেনাপতি তারিক বিন জিয়াদ জাবাল-আত-তারিক (জিব্রাল্টার) বন্দরে অবতরণ করেন এবং ক্রমান্বয়ে স্পেন দখল করেন। এরপর ৭১১ খ্রিস্টাব্দ থেকে শুরু করে ৭৮০ বছর পর্যন্ত মুসলিমরা স্পেন শাসন করে। কিন্তু শেষদিকে অর্থাৎ ১৪০০ খ্রিস্টাব্দের পর থেকে মুসলিম শাসকদের নৈতিক অধঃপতন শুরু হলে স্পেনের ভাগ্যাকাশেও দেখা দেয় দুর্যোগের ঘনঘটা। আশপাশের খ্রিস্টান রাজারা ক্রমাগত আক্রমণ করতে থাকে স্পেনের মুসলিম রাজ্যসমূহে। ফলশ্রুতিতে ১৪৯২ খ্রিস্টাব্দের ২ জানুয়ারি গ্রানাডার তৎকালীন মুসলিম শাসক আবু আব্দুল্লাহ (পাশ্চাত্যে তাকে ববডিল নামে ডাকা হয়) রাজা ফার্ডিন্যান্ড এবং রানি ইসাবেলার সঙ্গে এক চুক্তির মাধ্যমে পরাজয় স্বীকার করে নেন।
গ্রানাডার সর্বশেষ মুরিস শাসক (Moorsih king) ছিলেন নাসরিদ বংশীয় আবু আব্দুল্লাহ মোহাম্মদ (Abu Abdullah Muhammad XII)। বিলাস-ব্যসনে মত্ত ও উচ্ছন্নে যাওয়া আবু আব্দুল্লাহ ছিলেন গ্রানাডার তাইফার সুলতান আবুল হাসানের ছেলে। ছেলের ষড়যন্ত্র ও কুচক্রের কারণে অনেকটা সিরাজুদ্দৌলার মতোই বাবা আবুল হাসান পালিয়ে যেতে বাধ্য হন। মীর জাফরের মতো আবু আব্দুল্লাহকে বানানো হয় নামকাওয়াস্তে সুলতান। এই পুতুল সুলতানের কাছেও ১৪৮৯ সালে ফার্ডিন্যান্ড ও ইসাবেলার কাছ থেকে চূড়ান্তরূপে নিঃশর্তভাবে আত্মসমর্পণের নির্দেশনা আসে এবং স্মরণ করিয়ে দেয়া হয় অস্বীকারের ভয়াবহ পরিণতির কথাও।
বিভিন্ন এনসাইকোপিডিয়ার ইতিহাস অনুযায়ী আবু আব্দুল্লাহ উপায়ান্তর না দেখে গ্রানাডা সম্পূর্ণভাবে হস্তান্তর করতে বাধ্য হন ১৪৯২ সালের ২ জানুয়ারিতে। একটি উদাহরণ পাওয়া যেতে পারে এম বি সিঞ্জ (M B Synge) তার দ্যা বাল্ডউইন্স প্রজেক্ট (The Project) Baldwins প্রকাশিত ‘সাহসী মানুষদের সাহসী কাজ’ (Brave Men and Brave Deeds)’ নামক আর্টিকেলে। তিনি লিখেছেন, December had nearly passed away. The famine became extreme, and Boabdil determined to surrender the city on the second of January.
“ডিসেম্বর শেষ হওয়ার দ্বারপ্রান্তে। দুর্ভি চরম আকার ধারণ করেছে। আর ববডিল (আবু আব্দুল্লাহ) গ্রানাডা আত্মসমর্পণের সিদ্ধান্ত নিলেন ২ জানুয়ারি।” এখানে উল্লেখ্য যে, খ্রিস্টান বাহিনী কয়েক মাস ধরে গ্রানাডার চারপাশে অবস্থান নিয়ে এ নগরীকে অবরোধ করে রেখেছিলো। ফলে সেখানে ভয়াবহ দুর্ভি দেখা দেয়।
স্পেন থেকে মুসলমানদেরকে ১৪৯২ সালেই বের করে দেয়া হয়নি। শাসক আবু আব্দুল্লাহর সাথে ইসাবেলা আর ফার্ডিন্যান্ডের যে চুক্তি হয়েছিল তাতে গ্রানাডার মুসলমানদের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা দেয়া হয়েছিলো। কিন্তু পরবর্তীকালে মুসলমানদের হয় ক্যাথলিক নয়তো স্পেন ছাড়ার পছন্দ দেয়া হয়েছিলো। যারা স্পেন ছাড়েনি তারা ক্যাথলিক ছদ্মবেশে মুসলিমই থেকে যান। খ্রিস্টানরাও জানতো তারা মুসলমান। আর এদেরকেই তারা মরিস্কো উপাধি দেয়। মরিস্কোদের পুরোপুরি স্পেন থেকে বহিষ্কার করা হয় ১৬০৯ থেকে ১৬১৪ সালের মধ্যে। এটাও করা হয়েছিলো; রাজনৈতিক ও সাংস্কৃতিক স্বাধীনতা হারানো মরিস্কোদের অধিকার ফিরিয়ে আনার জন্য বিদ্রোহ করার পর।
এই হলো স্পেনে মুসলমানদের সংপ্তি ইতিহাস। আমার এই আলোচনায় ১৪৯২ সালের ২ জানুয়ারি তারিখটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমাদের মাঝে প্রচলিত আছে যে, মুসলমানদের সঙ্গে চুক্তি করার নামে খ্রিস্টান বাহিনী ষড়যন্ত্র করে রাতের আঁধারে গ্রানাডায় ঢুকে পড়ে এবং শহরবাসীকে নিরাপত্তার মিথ্যা আশ্বাস দিয়ে মসজিদে ঢুকিয়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়া হয়। পুড়িয়ে মারা হয় হাজার হাজার মুসলিম শহরবাসীকে। আর এই তারিখটি ছিল এপ্রিলের ১ তারিখ। যেহেতু মুসলমানদের মিথ্যা আশ্বাস দিয়ে বোকা বানিয়ে অগ্নিদগ্ধ করে মারা হয় তাই খ্রিস্টানরা বলতে থাকে ওরা এপ্রিলের বোকা- ‘এপ্রিল ফুলস’ (April Fools)। সেখান থেকেই এপ্রিল ফুল বিষয়টি এসেছে এবং মুসলমানদের মাঝে তা আবেগতাড়িত বেদনায় পালিত হয়।
আসল ঘটনা এই এপ্রিল ফুলকে নিয়েই
আসল ঘটনা এই এপ্রিল ফুলকে নিয়েই। ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি, মুসলমানদের পরাজয়ের দিনটি ছিল ১৪৯২ সালের ২ জানুয়ারি। এপ্রিলের ১ তারিখ বা এপ্রিল মাসেও নয়। তদুপরি এটা কতো সালের এপ্রিল মাসের ঘটনা সে বিষয়েও কেউ সঠিক কোনো তথ্য দিতে পারেন না। এটা যদি ১৪৯২ খ্রিস্টাব্দের ১ লা এপ্রিল হয়ে থাকে তবে সম্পূর্ণই মিথ্যা একটি রটনা ছাড়া কিছুই নয়। কেননা ইতিহাসের সমস্ত দলিল-প্রমাণে খুব স্পষ্ট করেই লেখা রয়েছে যে, স্পেনে মুসলিমদের পরাজয়ের দিনটি ছিলো ২ জানুয়ারি ১৪৯২ এবং এর আগে ‘ট্রিটি অব গ্রানাডা’ নামে একটি চুক্তি স্বারিত হয়। যে চুক্তিনামায় খ্রিস্টানদের হাতে গ্রানাডার কর্তৃত্ব তুলে দেয়া সংক্রান্ত শর্তাদি লেখা ছিল। তাহলে এপ্রিল ফুলের বিষয়টি এলো কোথা থেকে? যেখানে পরাজয় ঘটেছে জানুয়ারি মাসের ২ তারিখে সেখানে এপ্রিলের ১ তারিখ কেনো আসবে তা কিছুতেই বোধগম্য নয়। নারকীয় হত্যাকাণ্ড যদি ঘটে থাকে তবে তাতো শহরে ঢোকার দিনই ঘটার কথা এবং আমাদের মাঝে প্রচলিত ইতিহাসও তাই বলে। কিন্তু আমরা সব ইতিহাসের দলিল-প্রমাণে দেখতে পাচ্ছি সেটি জানুয়ারির ২ তারিখ। তাহলে ১ এপ্রিলের বিষয়টি কোত্থেকে এলো? যা হোক, এ ব্যাপারে আমরা কয়েকটি প্রামাণ্য দলিল পেশ করতে পারি। তাহলে হয়তো আমরা আমাদের এতোদিনকার বোকামিটা ধরতে পারবো।
প্রামাণ্য দলিল-১
স্পেনে মুসলমানদের পরাজয়ের ঘটনার কয়েক দশক পরে আলজেরিয়ায় জন্ম নেয়া বিখ্যাত ইতিহাসবিদ আবুল আব্বাস আহমাদ ইবনে মোহাম্মদ আল মাকারি (১৫৭৮-১৬৩২) স্পেনে মুসলমানদের আগমন, শাসন এবং পতন নিয়ে রচনা করেন The history of the Mohammedan Dznasties in Spain (extracted from the Nafhu-t-Tib Min Ghosni-l-Andalusi-r-Rattib. Volume ২) (মূল আরবি বইয়ের ইংরেজি অনুবাদ) ‘দ্য হিস্ট্রি অব দ্য মোহাম্মাদান ডাইনেস্টি ইন স্পেন’। এ গ্রন্থে তিনি অত্যন্ত হৃদয়গ্রাহী ভাষায় ধারাবাহিক বর্ণনায় স্পেনে মুসলমানদের পরাজয়ের বিষয়গুলো লিপিবদ্ধ করেছেন। কিন্তু কোথাও তিনি এপ্রিল ফুল জাতীয় কোনো ঘটনার কথা উল্লেখ করেননি।

