Children Communication Network ক্রিড়া বিপিএলে চতুর্থবার শিরোপা ঘরে উঠালো কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বিপিএলে চতুর্থবার শিরোপা ঘরে উঠালো কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে বিপিএলে চতুর্থবারের মতো শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

দলের শিরোপা জয়ে ৫২ বলে ৭টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৭৯ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কুমিল্লার ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান জনসন চার্লস।

দলের জয়ে ১৭ বলে ২ চার আর এক ছক্কায় অপরাজিত ২৫ রান করেন মঈন আলী। এছাড়া ৩৯ বলে ৯টি চার আর একটি ছক্কার সাহায্যে ৫৫ রান করেন দেশের তারকা ওপেনার লিটন কুমার দাস।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে টস জিতে আগে ফিল্ডিং করে কুমিল্লা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৬ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় সিলেট। এরপর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ৫৬ বলের ৫৯ রানের জুটিতে বড় স্কোর গড়ার পূঁজি পায় তারা।

২ উইকেটে ১৩৪ রান করা সিলেট পরের ৩০ রানের ব্যবধানে হারায় ৫ উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ১৭৫ রানে ইনিংস গুটায় সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ ও ৬৪ রান করে করেন মুশফিক ও শান্ত।

টার্গেট তাড়া করতে নেমে ৩.১ বলে ৩৪ রানে ২ উইকেট হারায় কুমিল্লা। তৃতীয় উইকেটে জনসন চার্লসের সঙ্গে ৫৭ বলে ৭০ রানের জুটি গড়েন ওপেনার লিটন কুমার দাস। তাদের এই জুটিতে জয়ের পথে এগিয়ে যায় কুমিল্লা।

৫৫ রান করে লিটন আউট হলে মঈন আলীর সঙ্গে জুটি গড়েন জনসন। এই জুটিতে ৪০ বলে অনবদ্য ৭২ রান করে ৪ বল আগেই দলের শিরোপা নিশ্চিত করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

মুশফিকের এক সেঞ্চুরি : অনেক মাইলফলক !!!!মুশফিকের এক সেঞ্চুরি : অনেক মাইলফলক !!!!

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশী হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করলেন টাইগার দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। আজ কিম্বার্লিতে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে অনবদ্য ১১০ রান করেন

সেরা উদীয়মান পুরস্কার জয়ের দৌড়ে কারা এগিয়েসেরা উদীয়মান পুরস্কার জয়ের দৌড়ে কারা এগিয়ে

সর্বশেষ বিজয়ী: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা) ২০০৬ সালে চালু হওয়া ইয়াং প্লেয়ার পুরস্কারটি দেওয়া হয় বিশ্বকাপের সেরা অনূর্ধ্ব–২১ বছর বয়সী ফুটবলারকে। ফিফার ভাষায়, এই পুরস্কার এমন একজন তরুণ খেলোয়াড়কে স্বীকৃতি দেয়,

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসবিশ্বকাপ ফুটবলের ইতিহাস

ফিফা বিশ্বকাপ ( FIFA World Cup) (ফুটবল বিশ্বকাপ, অথবা শুধু বিশ্বকাপ নামেও পরিচিত) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যেখানে ফিফা অর্থাৎ “আন্তর্জাতিক ফুটবল সংস্থা”) সহযোগী দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়। ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা। ১৯৩০