Children Communication Network ক্রিড়া এশিয়া কাপ: পাকিস্তানের বিপক্ষে শ্রীলংকার দাপুটে জয় !

এশিয়া কাপ: পাকিস্তানের বিপক্ষে শ্রীলংকার দাপুটে জয় !

মাকসুদ রহমান: এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ খেলায় পাকিস্তানের দেওয়া ১২২ রানের লক্ষ্য তিন ওভার বাকি থাকতেই টপকে যায় শ্রীলংকা। রোববার টুর্নামেন্টে ফাইনালে বাংলাদেশ সময় রাত আট মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলংকা।

শ্রীলংকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ বল বাকি থাকতেই ১২১ রানে অল আউট হয় পাকিস্তান।

সুপার ফোরে ভারত ও আফগানিস্তানকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই এশিয়া কাপে ফাইনালের টিকিট নিশ্চিত করে শ্রীলংকা ও পাকিস্তান। তবে সুপার ফোরে শুক্রবার আনুষ্ঠানিকতার ম্যাচে মুখোমুখি হয় শ্রীলংকা ও পাকিস্তান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের চতুর্থ ওভারে রিজওয়ানের উইকেট হারায় পাকিস্তান। ১৪ বলে ১৪ রান করেন তিনি। পরে পাওয়ার প্লে’র ৬ ওভারে স্কোর বোর্ডে ১ উইকেটে ৪৯ রান জড়ো করে পাকিস্তান। তবে এদিন ওভার যতই বাড়তে  থাকে পাকিস্তানের রান রেটও ততই কমতে থাকে।

ফখর জামান ব্যক্তিগত ১৩ রানে ফেরার পর অধিনায়ক বাবরকে ব্যক্তিগত ৩০ রানে ফেরান ধনাঞ্জয়া। মিডল অর্ডারের মাঝে নাওয়াজের ২৬ ছাড়া আর কোন ব্যাটার ভাল রান করতে না পারলে ১২১ রানে থামে পাকিস্তানের ইনিংস। হাসারাঙ্গা ৩টি এবং মধুশঙ্খ ও থিকশানা নেন দুইটি করে উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে স্কোর বোর্ডে দুই রান তুলতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলংকা। মাঝে পাকিস্তানের বোলাররা ডি সিলভা, ভানুকা রাজাপাকশা ও শানাকার উইকেট তুলে নিলেও ওপেনার পাথুমের অপরাজিত ৫৫ রানের ইনিংসের সুবাধে ১৭ ওভারে ৫ উইকেটে স্কোর বোর্ডে ১২৪ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে লংকানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসবিশ্বকাপ ফুটবলের ইতিহাস

ফিফা বিশ্বকাপ ( FIFA World Cup) (ফুটবল বিশ্বকাপ, অথবা শুধু বিশ্বকাপ নামেও পরিচিত) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যেখানে ফিফা অর্থাৎ “আন্তর্জাতিক ফুটবল সংস্থা”) সহযোগী দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়। ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা। ১৯৩০

বাংলাদেশের বিশ্বকাপ ফুটবল উন্মাদনাবাংলাদেশের বিশ্বকাপ ফুটবল উন্মাদনা

বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা এক অভাবনীয় ও উৎসবমুখর রূপ নেয়। যদিও বাংলাদেশ কখনো মূল বিশ্বকাপে খেলেনি, তবুও ব্রাজিল ও আর্জেন্টিনার মতো জনপ্রিয় দলগুলোর প্রতি এখানকার মানুষের আবেগ ও সমর্থন বিশ্বজুড়ে

টেস্টে নতুন অধিনায়ক সাকিবটেস্টে নতুন অধিনায়ক সাকিব

বাংলাদেশ টেস্ট দলের নতুন অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। আগামী জানুয়ারিতে দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে সিরিজ দিয়েই সাকিবের টেস্ট অধিনায়কত্বের দ্বিতীয় ইনিংস শুরু হবে। তার ডেপুটি হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।