Children Communication Network ক্রিড়া টুর্নামেন্ট সেরা গোলের পুরস্কার কে পাবে

টুর্নামেন্ট সেরা গোলের পুরস্কার কে পাবে

বিশ্বকাপের গোল অব দ্য টুর্নামেন্ট বা টুর্নামেন্টসেরা গোলের পুরস্কার নির্ধারণে ভোট দেন ফুটবলপ্রেমীরাই। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল থেকে বাছাই করা ছয়টি গোলের মধ্য থেকে দর্শকদের ভোটে নির্বাচিত হবে সেরা গোল।

তবে শুধু টুর্নামেন্টসেরা গোলই নয়, প্রতিটি পর্ব শেষে সেই পর্বের সেরা গোলও আলাদাভাবে নির্বাচন করা হয়।

২০২২ কাতার বিশ্বকাপে এই পুরস্কার জিতেছিলেন ব্রাজিলের রিচার্লিসন। সার্বিয়ার বিপক্ষে তাঁর দুর্দান্ত বাইসাইকেল কিকে করা গোলটি সেরা নির্বাচিত হয়েছিল।
এবার গ্রুপ পর্বের সেরা গোলের পুরস্কার জিতেছেন উজবেকিস্তানের এলদর শোমুরোদভ। শেষ ৩২-এর সেরা গোল নির্বাচিত হয়েছে কেপ ভার্দের সিডনি লোপেস কাবরালের করা গোল। আর শেষ ষোলোর সেরা গোলের পুরস্কার গেছে নরওয়ের আর্লিং হলান্ডের ঝুলিতে। ব্রাজিলের বিপক্ষে তাঁর দেরিতে করা গোলেই প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে নরওয়ে।

টুর্নামেন্টসেরা গোলের চূড়ান্ত লড়াইয়ে আছেন ছয় ফুটবলার—

কিলিয়ান এমবাপ্পে—মরক্কোর বিপক্ষে (কোয়ার্টার ফাইনাল)

আন্দ্রেয়াস শেলদেরুপ—ইংল্যান্ডের বিপক্ষে (কোয়ার্টার ফাইনাল)

জুড বেলিংহাম—নরওয়ের বিপক্ষে (কোয়ার্টার ফাইনাল)

হুলিয়ান আলভারেজ—সুইজারল্যান্ডের বিপক্ষে (কোয়ার্টার ফাইনাল)

পেদ্রো পোরো—ফ্রান্সের বিপক্ষে (সেমিফাইনাল)

এনজো ফার্নান্দেজ—ইংল্যান্ডের বিপক্ষে (সেমিফাইনাল)

ফাইনালের আগেই এই পুরস্কারের ভোটগ্রহণ শেষ হবে। তাই দর্শকদের ভোটে নির্বাচিত টুর্নামেন্টসেরা গোলের বিজয়ীর নামও ঘোষণা করা হবে ফাইনাল শুরুর আগেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

একাদশ টেস্ট খেলুড়ে দেশ হতে যাচ্ছে আয়ারল্যান্ড ?একাদশ টেস্ট খেলুড়ে দেশ হতে যাচ্ছে আয়ারল্যান্ড ?

মরুশহর দুবাইয়ে সদ্য সমাপ্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর দু’দিনব্যাপী বৈঠকে সংস্থাটি টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা দশ থেকে এগারোতে উন্নীত করার বিষয়ে আলোচনা করেছে। ইএসপিএন ক্রিকইনফোর এক রিপোর্টে এরকম খবরই জানা

বিশ্বকাপ শেষে ফিফা যেসব পুরস্কার দেয়বিশ্বকাপ শেষে ফিফা যেসব পুরস্কার দেয়

ব্যক্তিগত নৈপুণ্য, স্মরণীয় পারফরম্যান্স, গোলরক্ষকের অবদান, তরুণ ফুটবলারের উত্থান এবং মাঠে দলের শৃঙ্খলা—এসবের ভিত্তিতেই নির্ধারিত হয় বিশ্বকাপের বিভিন্ন পুরস্কার। এর কিছু পুরস্কারের বিজয়ী ফাইনালের পর ঠিক হলেও, কয়েকটির সিদ্ধান্ত নেওয়া

ফেয়ার প্লে পুরস্কারের জন্য কারা এগিয়েফেয়ার প্লে পুরস্কারের জন্য কারা এগিয়ে

সর্বশেষ বিজয়ী: ইংল্যান্ড ফেয়ার প্লে পুরস্কার দেওয়া হয় বিশ্বকাপে সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ ও খেলোয়াড়সুলভ আচরণ করা দলকে। ১৯৭০ সালে চালু হওয়া এই পুরস্কারের জন্য শুধু গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে ওঠা দলগুলোকেই