Children Communication Network শিক্ষাঙ্গন /মেধাবী মুখ এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বন্যার কারণে ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ শুক্রবার কিছুক্ষণ আগে প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পরীক্ষা শুরুর পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের চেয়ে প্রায় সোয়া দুই লাখ পরীক্ষার্থী কমেছে।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সারা দেশের ২৯ হাজার ৫১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল এবং এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার কথা।

এবার পরীক্ষার সময় তিন ঘণ্টা থেকে কমিয়ে দুই ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রশ্নপত্রের এমসিকিউ অংশের জন্য ২০ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট নির্ধারিত থাকবে।

এর আগে পদ্মা সেতুর উদ্বোধনের কারণে ২৫ জুনের পরীক্ষা এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছিল। তবে এখন বন্যার কারণে সব পরীক্ষাই স্থগিত হয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

মেডিকেলে জাতীয় মেধায় দ্বিতীয় আব্দুল্লাহ, তৃতীয় অভিকমেডিকেলে জাতীয় মেধায় দ্বিতীয় আব্দুল্লাহ, তৃতীয় অভিক

  এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় দ্বিতীয় হয়েছেন আব্দুল্লাহ। তিনি রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থী। এ ব্যাপারে আব্দুল্লাহ জানান, ফল জানতে পারার পরই আল্লাহ্‌র নিকটে কৃতজ্ঞতা জানিয়েছি। ফল জেনে আমার

প্রথম শ্রেণি ও প্রাথমিক-মাধ্যমিকে ভর্তি কীভাবেপ্রথম শ্রেণি ও প্রাথমিক-মাধ্যমিকে ভর্তি কীভাবে

প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। আগের মতো লটারির মাধ্যমেই প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয় আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করেও হতাশ হয়ে পড়ছে শিক্ষার্থীরা !ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করেও হতাশ হয়ে পড়ছে শিক্ষার্থীরা !

মাহবুব সৈকত :: দেশের মুখ উজ্জল করতে নতুন কিছু উদ্ভাবনের স্বপ্ন নিয়ে দেশের সনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তী হচ্ছে শিক্ষার্থীরা। কেবলমাত্র প্রয়োজনীয় সহায়তা এবং অত্যাধুনিক গবেষনাগারের অভাবে সে স্বপ্ন তাদের অধুরাই থেকে