Children Communication Network স্বাস্থ্য কথা শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২ সপ্তাহ বাড়ছে

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২ সপ্তাহ বাড়ছে

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বরাত দিয়ে শিক্ষামন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সাংবাদিকদের সঙ্গে ফোনালাপে শিক্ষামন্ত্রী বলেছিলেন, যেহেতু সংক্রমণ এখন প্রায় ৩০ ভাগ। হয়তো ৬ তারিখের পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে। আমরা নিয়মিত অবস্থা পর্যালাচনা করছি। অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশনা জারি করে। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের ওপর বেশি জোর দেওয়া হয়।

করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। যদিও শ্রেণি কার্যক্রম চলছিল স্বল্প পরিসরে। সব শ্রেণির ক্লাস সব দিন হচ্ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

সকালে এই পাঁচ পানির যেকোনো একটি কেন খাবেনসকালে এই পাঁচ পানির যেকোনো একটি কেন খাবেন

  প্রায়ই পেটফাঁপার সমস্যায় ভোগেন, এমন মানুষের সংখ্যা নেহাতই কম নয়। পেটফাঁপার কারণটা ব্যক্তিভেদে আলাদা। তবে স্বাস্থ্যকর জীবন যাপন করে পেটফাঁপার মতো সমস্যা থেকে বাঁচা সহজ। এই যেমন, রাতে খাওয়ার

আপনার শিশু কি মোবাইল-আসক্ত?আপনার শিশু কি মোবাইল-আসক্ত?

ডিজিটাল বিপ্লবের এই যুগে আপনার শিশুর জন্য বাস্তবের জগত্ ও ভারচুয়াল জগতের মধ্যে সীমানা নির্ধারণ করে দিন। প্রযুক্তি বিশেষজ্ঞরা শিশুর প্রযুক্তি-আসক্তি ঠেকাতে এ ধরনের পরামর্শই দিচ্ছেন। গবেষকেরা বলছেন, এখনকার শিশুরা

হাম – লক্ষণ ঝুঁকি চিকিৎসা এবং প্রতিরোধহাম – লক্ষণ ঝুঁকি চিকিৎসা এবং প্রতিরোধ

হাম (রুবেওলা) কী? হাম, যা রুবেওলা নামেও পরিচিত, একটি অত্যন্ত সংক্রামক ভাইরাল সংক্রমণ যা মূলত শ্বাসযন্ত্রকে প্রভাবিত করে। এটি আক্রান্ত ব্যক্তির কাশি বা হাঁচির সময় নির্গত ফোঁটার মাধ্যমে ছড়িয়ে পড়ে